সুমহান পবিত্র ২২শে শাওওয়াল শরীফ যমীনের বুকে ঐতিহাসিক, স্মরণীয় ও মুবারক একটি দিন
| মুজাদ্দিদে আ’যম, ইমামে আ’যম, আওলাদে রসূল ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম এবং তদীয় যাওজাহ ক্বায়িম-মাক্বামে হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম, উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাদের নূরানী ঘর উজালা করে এক জান্নাতী আবেশে ফুরফুরে মনোরম পরিবেশে, জান্নাতী পাখায় ভর করে দুনিয়ায় তাশরীফ নিয়েছিলেন নাক্বীবাতুল উমাম হযরত শাহযাদী ঊলা ক্বিবলা আলাইহাস সালাম। ক্রমে ক্রমে ফুটন্ত ফুলের পাপড়ীর মতো তিনি বড় হয়ে উঠেন। যেমনটি গোলাপ ভোরের বাতাসে তার সব পাপড়ী মেলে দেয়। খালিক্ব মালিক, রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনার চিরাচরিত নিয়ম অনুসারে পরিণয় সূত্র সকলের অবধারিত। পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি।” বাস্তবিক পক্ষে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরুম মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আযওয়াজুম মুত্বহারত অর্থাৎ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা পূর্ব থেকে মনোনীত। উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম উনার জন্য নির্ধারিত সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম। মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার জন্য নির্ধারিত সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম। তেমনি হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম উনার জন্যও একজন নির্ধারিত যাওজ আছেন। তিনি উনার ঘরে আসার এবং পবিত্র আয়াত শরীফ উনার বাস্তব প্রতিফলন ঘটানোর সময় আসন্ন। দেখতে দেখতে পবিত্র ২২শে শাওওয়াল শরীফ আগমন করলো। আর এদিনেই মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি নিজেই উনার প্রথমা আওলাদ হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম উনাকে তুলে দিলেন একজন ক্বায়িম-মাক্বামে হায়দার হযরত শাহদামাদ আউওয়াল ক্বিবলা আলাইহিস সালাম উনার হাত মুবারকে। সুবহানাল্লাহ! হযরত নাক্বীবাতুল উমাম আলাইহিস সালাম তিনি যেমন পূত-পবিত্র পবিত্রতমা, তেমনি উনার জন্যও খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ রব্বুল আলামীন উনার জীবনসঙ্গী তথা যাওজকে মিলায়ে দিয়েছেন। যা কিনা ‘নূরুন আলা নূর’ তথা আলোর মধ্যে আলো। অর্থাৎ পবিত্র ও পবিত্রতম উনাদের বেহেশতী পরিবেশ। সুবহানাল্লাহ! খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি তো বলে দিয়েছেন, ‘পবিত্রা নারীগণ তৈরি হয়েছেন পবিত্র পুরুষ উনাদের জন্য, আর পবিত্র পুরুষগণ তৈরি হয়েছেন পবিত্রা নারীগণ উনাদের জন্যই।” (পবিত্র সূরা নূর শরীফ : পবিত্র আয়াত শরীফ ২৬) পবিত্র ২২শে শাওওয়াল শরীফ উনার মধ্যে আমরা এ পবিত্র আয়াত শরীফ উনার প্রতিফলন দেখতে পেয়েছি রাজারবাগ শরীফ ঢাকায়। মূলত পবিত্র ২২শে শাওওয়াল শরীফ-ই মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনাকে সম্মানিত শ্বশুর হওয়ার সুন্নত পালন করিয়েছেন। এই পবিত্র ২২শে শাওওয়াল শরীফ উনাকে নানা হওয়ার পবিত্র সুন্নত উনার দরওয়াজা উন্মুক্ত করেছেন। তিনি তো মুহইউস সুন্নাহ। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি একে একে উনার সমস্ত মাক্বামগুলোকে বিশ্ববাসীর কাছে প্রকাশ করছেন। যদিও খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি শুরুতেই উনাকে সমস্ত মাক্বামাত হাদিয়া করেছেন। সুবহানাল্লাহ! |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন