মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি সমস্ত প্রকার ইলম উনার অধিকারী

উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি সমস্ত প্রকার ইলম উনার অধিকারী


নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সম্পর্কে ইরশাদ মুবারক করেন, “তোমরা পবিত্র দ্বীন উনার ইলম হুমায়রা হযরত উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার কাছ থেকে গ্রহণ করবে।” অর্থাৎ ওহী মুবারক নাযিল হওয়া ব্যতীত সমস্ত প্রকার ইলম উনার অধিকারী তিনি। তোমরা উনার কাছ থেকে সমস্ত প্রকার ইলম শিক্ষা গ্রহণ করবে। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুন নিসা, ত্বাহিরা, ত্বইয়িবা, হুমায়রা, ছহিবাতু জামিয়িল ইলম হযরত উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান বলার অপেক্ষাই রাখে না। সবচেয়ে বড় কথা হলো, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি হচ্ছেন স্বয়ং যিনি নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা পবিত্রা যাওজাতুল মুকাররমাহ। সুবহানাল্লাহ! তাহলে উনার শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান, কতটুকু সেটা জিন-ইনসানের চিন্তা ও কল্পনার বাইরে। তিনি হচ্ছেন উম্মুল মু’মিনীন তথা সমস্ত মু’মিনগণ তো অবশ্যই; বরং মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা ব্যতীত সমস্ত জিন-ইনসান তথা সমস্ত কায়িনাতের মাতা। সুবহানাল্লাহ! উনারই সুমহান পবিত্র আক্বদ বা নিসবাতুল আযীম মুবারক উনার দিবস হচ্ছে পবিত্র ২১শে শাওওয়াল শরীফ। তাই প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলা উনাদের জন্য ফরয হচ্ছে- উনার পবিত্র আক্বদ বা নিসবাতুল আযীম মুবারক দিবস উনাকে যথাযথ তা’যীম-তাকরীম করা এবং এই দিবসের সম্মানার্থে ওয়াজ শরীফ, পবিত্র মীলাদ শরীফ, পবিত্র ক্বিয়াম শরীফ ও পবিত্র সামা শরীফ উনাদের মাহফিলের ইন্তিঞ্জাম করা, মাহফিলে শরীক থাকা ও উপস্থিত হওয়া। তাহলে তারা মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং বর্তমান যামানার মুজাদ্দিদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনাদের হাক্বীক্বী সন্তুষ্টি-রেযামন্দি মুবারক হাছিল করতে পারবে। সুবহানাল্লাহ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন