পবিত্র ১৪ শাওওয়াল শরীফ: হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার স্মরণে রাষ্ট্রদ্বীন পবিত্র দ্বীন ইসলাম উনার সরকারের করণীয় কিছু আছে কি?
| আমাদের দেশে বর্তমানে ফাসিক-ফুজ্জার, বেহায়া-বেশরা, যবন মার্কা চিহ্নিত কোনো দালালের মরণ বার্ষিকী, পয়দা বার্ষিকী আসলে খোদ সরকারের তরফ থেকেই পালন করা হয়। আর ওই সমস্ত চরিত্রহীন বেহায়াদের জন্য জনগণের টাকা-পয়সা খরচ করে নানা রকম অনুষ্ঠান আয়োজনের নামে অপচয় করা হয়। নাউযুবিল্লাহ! অথচ পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে রয়েছে, ‘অপচয়কারী শয়তানের ভাই’। নাউযুবিল্লাহ! অপরদিকে যে সকল সুমহান ব্যক্তিত্ব উনাদের আলোচনা করলে, স্মরণ করলে জনগণ শিক্ষিত সুসভ্য হতে পারে উনাদের আলোচনা বা স্মরণ থেকে আমাদের ৯৮ ভাগ মুসলমান দেশের সরকারকে একেবারেই গাফিল দেখা যায়। নাউযুবিল্লাহ! আরবী হিজরী বৎসরের ১০ম মাস হচ্ছে পবিত্র শাওওয়াল শরীফ মাস। এ সস্মানিত মাস উনার মধ্যে পবিত্র দ্বীন ইসলাম উনার ইতিহাসে অনেক বীর মর্দে মুজাহিদ উনারা পবিত্র বিলাদতী শান মুবরক প্রকাশ করেন। উনাদের মধ্যে অন্যতম হলেন মশহুর ওলী, কাইয়্যূমে আউওয়াল হযরত শায়েখ আহমদ ফারূক্বী সিরহিন্দী মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি। যিনি এই পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার ১৪ তারিখ পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! আজকে যে সরকার, যে দেশ পবিত্র দ্বীন ইসলাম উনাকে রাষ্ট্রদ্বীন হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়েছে; সেই দ্বীন ইসলাম উনাকেই সম্রাট আকবরের ফিতনা থেকে উদ্ধার করে জিন্দা করেছিলেন বদরুদ্দীন হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি। সুবহানাল্লাহ! স্বাভাবিক কারণেই রাষ্ট্রদ্বীন পবিত্র ইসলাম উনার দাবিদার সরকারের প্রতি মুসলমানদের জিজ্ঞাসা- হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র স্মরণে ও সম্মানে কিছু ইন্তেজাম করার উদ্যোগ নিয়েছেন কি? |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন