সাইয়্যিদাতুন নিসা, হাবীবাতুল্লাহ, আফযালুল নিসা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার ছোহবতেই নারী জাতি পেতে পারে ইহকাল ও পরকালীন মুক্তি
অবুঝ শিশু যেমন না বুঝে আগুনে ঝাঁপ দেয়, আজ নারী সমাজও বাতিলের খপ্পরে পড়ে না বুঝে জাহান্নামের কঠিন আগুনে ঝাঁপ দিচ্ছে। তারা পবিত্র দ্বীন ইসলাম উনার আদর্শকে ছেড়ে নষ্ট করে দিচ্ছে তাদের ইজ্জত আবরুকে। পবিত্র দ্বীন ইসলাম নারী জাতিকে যে মর্যাদা দিয়েছে, তারা সেই মর্যাদাকে অক্ষুণ্ন রাখতে পারছে না। বরং তারা সেখানে কুঠারাঘাত করছে না জেনে, না বুঝে। আজ খোদ মুসলিম নারীরাও বেশরা-বেপর্দা হয়ে, বেহায়ার মতো, নির্লজ্জভাবে হারাম খেলাধুলা, গান-বাজনা, নাচ-অভিনয়, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা থেকে শুরু করে নানান শরীয়ত গর্হিত কাজে ক্ষুধার্ত বাঘের ন্যায় লাফিয়ে পড়ছে। পবিত্র দ্বীন ইসলাম উনার আদর্শ তাদের মাঝে খুঁজে পাওয়া আকাশ-কুসুম হয়ে গেছে। নারীরা যদি এভাবেই তাদের মান-সম্মান-ইজ্জত-আবরুকে ধুলায় ধূসরিত করে, তাহলে তারা ইহজগতে বর্ণনাতীত ক্ষতিগ্রস্ত হয়ে অন্ধকারে নিমজ্জিত হবে তা তো বলার অপেক্ষাই রাখে না; বরং পরজগতেও জাহান্নামে ভয়ানক আযাব-গযবে পাকড়াও হয়ে যাবে। মূলত, এই আত্মভোলা, পথহারা, নারী জাতিকে সঠিক পথের সন্ধান দিতে এবং দুই জগতে তাদেরকে মুক্তি দান করতে ধরার বুকে তাশরীফ নিয়েছেন মহিলাকুল শিরোমণি, সাইয়্যিদাতুন নিসা, আফযালুন নিসা, হাবীবাতুল্লাহ হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি এবং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা উনাকে বর্তমান যামানার মুজাদ্দিদ, আল মুজাদ্দিদুল আ’যম হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার জাওযাহ বা সহধর্মিণী হিসেবে প্রেরণ করেছেন। ইলম, আমল, ইখলাছ সর্বদিক থেকে তিনি ফুলে ফলে সুশোভিত। তিনি উম্মাহাতুল মু’মিমীন আলাইহিন্নাস সালাম উনাদের পরিপূর্ণ ক্বায়িম-মাক্বাম। তিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক ও উনার পেয়ারা হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সর্বশ্রেষ্ঠা মাহবুবা। জাহিরী-বাতিনী, জিসমানী-রূহানী, সর্বদিক থেকে তিনি পবিত্র সুন্নত উনার পরিপূর্ণ অনুসারী। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিসা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের ছোহবতে যেমন জাহিলী যুগের নারী জাতিরা ইহকালীন ও পরকালীন মুক্তি লাভ করেছে, ঠিক তদ্রƒপ বর্তমান যামানার মুজাদ্দিদ মামদূহ হযরত মুর্শিদ আলাইহিস সালাম উনার আহলিয়া হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক ছোহবতের মাধ্যমে বর্তমানের এই পথহারা আত্মভোলা নারী জাতিরা ইহকালীন ও পরকালীন মুক্তি লাভ করতে পারবে, অন্যথায় তা অসম্ভব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন