উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি মানুষের মধ্যে বড় ফক্বীহ ও অধিক জ্ঞানী
| উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি ছিলেন আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যাওজাতুল মুকাররমাহ আলাইহাস সালাম। সুবহানাল্লাহ! উনার সম্মানিত পিতা আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত আবূ বকর ছিদ্দীক্ব ইবনে আবু কুহাফা ইবনে আমির ইবনে আমর ইবনে কা’ব ইবনে সা’দ ইবনে তাইম ইবনে মুরবাদ ইবনে কা’ব ইবনে লুয়াই আলাইহিস সালাম। সম্মানিত মাতা হযরত উম্মু রুমান বিনতে উমর ইবনে আমর ইবনে দাহমান ইবনুল হারিস ইবনে গানা ইবনে মালিক ইবনে কিনানা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বংশ পরম্পরা পিতৃকুলের দিক থেকে ঊর্ধ্বতন ৭ম বা ৮ম পুরুষে এবং মাতৃধারা একাদশ ও দ্বাদশ পুরুষে গিয়ে একই ধারায় মিলিত হয়েছেন। পারিবারিক অনুকূল পরিবেশেই তিনি পবিত্র দ্বীন ইসলাম উনার ছায়াতলে শৈশবকাল থেকেই অবস্থান করেছিলেন। ছয় বছর বয়স মুবারকে আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রা যাওজাতুল মুকাররমাহ হয়েছেন। উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযুর্গী-সম্মান বর্ণনাতীত। রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার হুজরা শরীফ থেকে মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে চলে যান। মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে যাওয়ার সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার মাথা মুবারক উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার কোল মুবারকে ছিল। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রওযা শরীফ উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার হুজরা শরীফ অভ্যন্তরেই অবস্থিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “মেয়ে জাতির উপর সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার মর্যাদা তেমন, যেমন খাদ্য সামগ্রীর উপর সারীদ-এর মর্যাদা।” তিনি আরো বলেন, “উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি মানুষের মধ্যে বড় ফক্বীহ, অধিক জ্ঞানী।” উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি অধিক সংখ্যক মহাপবিত্র হাদীছ শরীফ বর্ণনাকারী সাতজন হযরত ছাহাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে অন্যতম। তিনি আনুষ্ঠানিকভাবে ২২১০টি পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন। পবিত্র দ্বীন ইসলাম উনার খিদমতে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার অবদান চিরস্মরণীয়। সর্বকালের সর্বযুগের জন্য তিনি উম্মতদের জন্য আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। উ¤মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও পবিত্র আক্বদ বা নিসবাতুল আযীম মুবারক সম্পন্ন হয় সুমহান ২১শে শাওওয়াল শরীফ। সুবহানাল্লাহ! উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার পবিত্র আক্বদ বা নিসবাতুল আযীম মুবারক দিবস পালন করা সকলের দায়িত্ব-কর্তব্যের অন্তর্ভুক্ত। উনার পবিত্র আক্বদ বা নিসবাতুল আযীম মুবারক দিবস উনার সম্মানার্থে পবিত্র মীলাদ শরীফ, পবিত্র ক্বিয়াম শরীফ, পবিত্র ওয়াজ শরীফ উনার আয়োজন করাও সকলের জন্য আবশ্যক। উনার সুমহান জীবনী মুবারক সকলের বিশেষ করে মহিলাদের জানা আবশ্যক। উনার ছানা-ছিফত সারাবিশ্বে পৌঁছে দেয়ার দায়িত্ব সকলের। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন