উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার ফাযায়িল ও ফযীলত মুবারক
উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে- عن حضرت انس رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احب النساء الى حضرت عائشة عليها السلام ومن الرجال ابوها অর্থ: হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহিলাদের মধ্যে আমার নিকট সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম ও পুরুষদের মধ্যে উনার সম্মানিত পিতা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি সর্বাধিক প্রিয়। (মুসলিম শরীফ, বুখারী শরীফ, ইবনে মাজাহ, কানযুল উম্মাল) পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে, “হযরত মুসলিম আল বাত্বীন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি মুরসাল সূত্রে বর্ণনা করেন, আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি জান্নাতে আমার আহলিয়া হিসেবে থাকবেন।” সুবহানাল্লাহ! (ইবনে সা’দ, কানযুল উম্মাল) শুধু তাই নয়, উনার সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে, “হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি নিজেই বর্ণনা করেন, আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, (হে ছিদ্দীক্বা আলাইহাস সালাম!)। আপনি কি দুনিয়া ও আখিরাতে আমার সঙ্গিনী হিসেবে থেকে সন্তুষ্ট নন? (আপনি জেনে রাখুন) আপনি দুনিয়া ও আখিরাতে আমার সঙ্গিনী হিসেবেই থাকবেন।” সুবহানাল্লাহ! (মুসতাদরিক, কানযুল উম্মাল) পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে, “হযরত আবু মুসা আশয়ারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার ফযীলত অন্যান্য মহিলাদের উপর এতো বেশি, যেমন খাদ্যের মধ্যে সারিদের ফযীলত। সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ, নাসাঈ ইবনু মাজাহ শরীফ, কানযুল উম্মাল শরীফ, মিশকাত শরীফ ইত্যাদি) অর্থাৎ উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাকে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ও আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা বেশুমার ফাযায়িল-ফযীলত দান করেছেন, হাদিয়া মুবারক করেছেন। তাই সমস্ত জিন, ইনসান, কায়িনাতবাসীর জন্য ফরয হলো- উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাকে হাক্বীক্বীভাবে মুহব্বত করে ২১শে শাওওয়াল শরীফ উনার বরকতময় আক্বদ বা নিসবতে আযীম শরীফ দিবস পালন করা এবং সব বিষয়ে উনাকে অনুসরণ করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন