মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

মরার আগে মরতে পারলে আসলের সন্ধান পাবে

মরার আগে মরতে পারলে আসলের সন্ধান পাবে


মানুষ মরণশীল সকলেরই জানা তবু যেকোনো মৃত্যু সংবাদ শুনলে মন ঘাবড়ে যায় কিছুক্ষণের জন্য, আবার ফিরে যায় পার্থিব কর্মকান্ডে। জীবনে ও মৃত্যু নিয়ে অনেকে অনেক ভেবেছে জন্ম মৃত্যু ও জীবন কি এবং কেন? রূহের জগৎ থেকে প্রথমে মাতৃগর্ভে এবং ৯/১০ মাস পরে এই মাটির পৃথিবীতে পদার্পন। পৃথিবীতে এই আগমনের নাম জন্ম, আর জন্মের সাথে মৃত্যুর এত ঘনিষ্ঠতা যে একটি ছাড়া অন্যটি পূর্ণ হয় না। পৃথিবীতে মানুষ প্রথম পদক্ষেপটির লক্ষ্য কিন্তু সাড়ে তিন হাত দরজা জানালাহীন মাটির ঘরটি। ছোট ছোট উদ্দেশ্য নিয়ে মানুষ যতই ভূপৃষ্টে বিচরণ করুক না কেন, সে তো শুধু কবরের পথই অতিক্রম করছে। কবরের বাস্তবতাকে পূরোপূরি ভুলেই সে কবরের দিকে অগ্রসর হচ্ছে। পার্থিব চাকচিক্য তাকে এতটা বিমোহিত করে রেখেছে যে, সে তার পিছনের ইতিহাস ভুলে গেছে, সম্মুখের বাস্তবতাটাও উপলব্ধিতে আনতে পারছে না। পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার সাথে সাথেই সে পারলৌকিক জীবনের সবকিছুই দেখতে পারবে এবং পার্থিব জীবনের সকল বিষয়ও স্পষ্ট হয়ে যাবে। মৃত্যুর আগে যদি কেহ পৃথিবীর সাথে সম্পর্ক শিথিল বা বর্জন করতে পারে তবে তার অন্তর চক্ষু খুলে যাবে অর্থাৎ বর্তমান ও ভবিষ্যতের পর্দা উঠে যাবে। তা হলে পৃথিবীর জীবনটা কি? হয়তো ভ্রম নয়তো স্বপ্ন। স্বপ্ন খুব অল্প সময়ের জন্য দেখি কিন্তু কখনো মনে হয় কত যুগ কেটে গেল। যতক্ষণ স্বপ্ন দেখি মনে হয় এটাই বাস্তব। কিন্তু স্বপ্ন কতটা বাস্তব তা বিশ্লেষ অপ্রয়োজনীয়। পার্থিব জীবন যতই মধুর মনে হয় তা রাসায়নিক কারণে এবং স্বপ্ন যতই মধুর হোক তা নিউরোনের কারণে। আসলে দুটোই ধাধা। পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে যে, “নিশ্চয়ই দুনিয়ার জীবন ক্রীড়া, কৌতুক মাত্র”। অন্যত্র ইরশাদ মুবারক হয়েছে পার্থিব জীবন ছলনাময়ী ভোগ মাত্র”। তা হলে এই জীবনকে ধাধা বা স্বপ্নের সাথে তুলনা কি ভুল হবে? তা হলে জ্ঞানী লোকদের কি উচিত নয় সেই সত্য জীবন ও বাস্তব জীবনের অনুসন্ধান করা। স্বপ্ন যখন কেটে যাবে তখন কি হবে। তাইতো বলা হয়, মরার আগে মর। বাস্তবের সন্ধান মিলবে নইলে মরীচিকার পিছে দৌড়ে সব শেষ করবে। বর্তমান জীবন ও আসল জীবনের উপলব্ধি সকলের মধ্যে আসুক। মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার উছীলায় মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে তা নসীব করুন।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন