শুক্রবার, ১০ জুন, ২০১৬

উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার শান মুবারক উনার খিলাফ কথাবার্তা বলা কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত

উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার শান মুবারক উনার খিলাফ কথাবার্তা বলা কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত


পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি হচ্ছেন- আমার শরীর মুবারক উনার একখানা টুকরা মুবারক। সুবহানাল্লাহ! যে ব্যক্তি উনাকে কষ্ট দিলো সে যেন আমাকেই কষ্ট দিলো।” নাঊযুবিল্লাহ! অনেকে বলে থাকে- সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি গরিব ছিলেন, উনার খাওয়া-পরার অভাব ছিল, ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছেন ইত্যাদি ইত্যাদি। নাঊযুবিল্লাহ! বরং তিনি ছিলেন মহান আল্লাহ পাক উনার যমীনে সবচাইতে গনী। উনারা উম্মতের ইহসানের জন্য উনাদের সমস্ত সম্পদ দান করে দিয়েছেন মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুবারক সন্তুষ্টি হাছিলের জন্য। সুবহানাল্লাহ! অতএব, উনার শান মুবারক উনার খিলাফ কথাবার্তা বলা অর্থাৎ উনি গরিব ছিলেন, উনার খাওয়া-পরার অভাব ছিল ইত্যাদি বলা কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত এবং জাহান্নামী হওয়ার কারণ। নাউযুবিল্লাহ! মহান আল্লাহ পাক তিনি সকল মুসলমানকে মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার উসীলায় এ ধরনের বদ আক্বীদা থেকে বেঁচে থাকার তাওফীক্ব দান করুন। (আমীন)



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন