উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম এবং আওলাদ আলাইহিন্নাস সালাম
| উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার সম্মানিত আওলাদ ছিলেন মোট ৬ জন। ৩ জন আবনা’ (ছেলে) আলাইহিমুস সালাম এবং ৩ জন বানাত (মেয়ে) আলাইহিন্নাস সালাম। উনারা হচ্ছেন, ১.ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লমা সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, ২. ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লমা সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, ৩. সাইয়্যিদাতুনা হযরত যাইনাব বিনতে সাইয়্যিদুনা হযরত আলী আলাইহাস সালাম, ৪. সাইয়্যিদাতুনা হযরত রুক্বইয়্যাহ বিনতে সাইয়্যিদুনা হযরত আলী আলাইহাস সালাম, ৫. সাইয়্যিদাতুনা হযরত উম্মু কুলছূম বিনতে সাইয়্যিদুনা হযরত আলী আলাইহাস সালাম এবং ৬. সাইয়্যিদুনা হযরত ইমাম মুহসিন আলাইহিস সালাম। উনাদের মধ্যে সাইয়্যিদুনা হযরত ইমাম মুহসিন আলাইহিস সালাম তিনি এবং সাইয়্যিদাতুনা হযরত রুক্বইয়্যাহ আলাইহাস সালাম তিনি অর্থাৎ উনারা দু’জন অল্প বয়স মুবারক-এ মহাসম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন