উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি যার প্রতি সন্তুষ্ট থাকবেন, মহান আল্লাহ পাক তিনিও তার প্রতি সন্তুষ্ট থাকবেন
| সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি বিশ্বের সকল মহিলাদের সাইয়্যিদাহ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লখতে জিগার ও অত্যন্ত স্নেহময়ী কন্যা। হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সম্মানিতা মাতা, উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম উনার চার কন্যার একজন। আর একমাত্র সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম উনার থেকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বংশ মুবারক জারি হয়েছে। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে পবিত্র থেকে পবিত্রতম করে সৃষ্টি করেছেন। পাশাপাশি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে এমনই পবিত্র মর্যাদার অধিকারী করেছেন যে, প্রায়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করতেন, হে উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম! আপনি যার প্রতি সন্তুষ্ট থাকবেন, মহান আল্লাহ পাক তিনিও তার প্রতি সন্তুষ্ট থাকবেন। সুবহানাল্লাহ! তাই সকল মুসলমানদের উচিত উনাকে মুহব্বত করা উনার পবিত্র জীবনী মুবারক জানা, প্রতিক্ষেত্রে উনাকে অনুসরণ-অনুকরণ করা এবং সর্বত্র উনার বেশি বেশি আলোচনা করা। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন