সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার কাছ থেকে মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে যে, কিভাবে পবিত্র দ্বীন ইসলাম পালন করতে হয়
| পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একজোড়া জামা মুবারক তৈরি করে হাদিয়াস্বরূপ পাঠালেন সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম উনার কাছে। উনার কাছে যখন সেই হাদিয়া মুবারক পৌঁছানো হলো, ঠিক সেই মুহূর্তে একজন গরিব মহিলা এসে সাহায্য চাইলো যে, আমাকে দয়া করে একটা জামা যদি দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। এখন সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম তিনি বলেন, উনার কাছে আগে এক সেট জামা ছিল। তিনি কোনটা দান করবেন এই মহিলাকে; নতুনটা না পুরাতনটা? তিনি বললেন, যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি তো নাযিল করেছেন, “তোমরা ততক্ষণ পর্যন্ত কোনো নেকী ও মুবারক সন্তুষ্টি হাছিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পছন্দনীয় বিষয়গুলো দান না করবে।” (পবিত্র সূরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ৯২) তিনি এটা ফিকির করে সেই নতুন জামা গরিব মহিলাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ! এই ঘটনা দ্বারা বুঝা যায় যে, হযরত যাহরা আলাইহাস সালাম তিনি কতটুকু পবিত্র দ্বীন ইসলাম পালন করেছেন; যা বলার অপেক্ষাই রাখে না। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন