রোযা অবস্থায় ইনজেকশন, স্যালাইন, ইনসুলিন ও ইনহেলার গ্রহণে রোযা ভঙ্গ হয়ে যাবে- এটাই সম্মানিত ইসলামী শরীয়ত উনার সঠিক ফতওয়া
| আজকাল সম্মানিত ইসলামী শরীয়ত সম্পর্কে অজ্ঞ ডাক্তাররা নিজেরাই নতুন করে মনগড়া ফতওয়া দিচ্ছে যে, রোযা অবস্থায় ইনজেকশন, স্যালাইন, ইনহেলার, ইনসুলিন ইত্যাদি নিলেও রোযা ভঙ্গ হবে না। নাঊযুবিল্লাহ! তারা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হাদীছ শরীফ অস্বীকার করে নিজেরা মনগড়া নতুন ফতওয়া দিয়ে মনগড়া নিয়ম-নীতি তথা শরীয়ত বানাচ্ছে নাউযুবিল্লাহ! এটা সম্মানিত ইসলামী শরীয়ত উনার মধ্যে আদৌ গ্রহণযোগ্য নয়, বরং কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত। ওযুর যেমন একটা উছূল আছে তেমনি রোযারও একটা উছূল আছে। ওযুর উছূল হচ্ছে; শরীর থেকে কিছু বের হয়ে গেলে অযু ভঙ্গ হবে। কিন্তু কিছু শরীরের ভিতরে প্রবেশ করলে ওযু ভঙ্গ হবে না। আর রোযার উছূল হচ্ছে শরীর থেকে কিছু বের হয়ে গেলে রোযা ভঙ্গ হবে না। কিন্তু কিছু শরীরের ভিতরে প্রবেশ করলে রোযা ভঙ্গ হয়ে যাবে। এই উছূল থেকে এটাই প্রমাণিত হয় যে, রোযা অবস্থায় শরীরের ভিতরে কিছু প্রবেশ করলে রোযা ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ রোযা অবস্থায় ইনজেকশন, স্যালাইন, ইনহেলার, ইনসুলিন ইত্যাদি নিলে রোযা ভঙ্গ হয়ে যাবে। এ বিষয়ে ফিকাহ ও ফতওয়ার নির্ভরযোগ্য কিতাবসমূহে অসংখ্য দলীল বিদ্যমান রয়েছে। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন