সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম উনার পবিত্রতা
মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদাতুন নিসায়ি আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে পবিত্র থেকে পবিত্রতম করে সৃষ্টি করেছেন। সেটা মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তিনি ইরশাদ মুবারক করেন, “আমি হযরত আহলে বাইত শরীফ উনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করেছি।” যার কারণে উনার একখানা লক্বব মুবারক হচ্ছে ‘ত্বহিরাহ’ অর্থাৎ পূত-পবিত্রা। সুবহানাল্লাহ! তিনি যে পূত-পবিত্রা ছিলেন তার বাস্তব একটি প্রমাণ হচ্ছে, সাধরণত মহিলাদের যখন সন্তান হয়, তখন তারা সন্তান হওয়ার কারণে মাজুর হয়। কিন্তু হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহিস সালাম উনারা যখন পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন তখন হযরত যাহরা আলাইহাস সালাম উনার থেকে সেই আলামত প্রকাশ পায়নি। সুবহানাল্লাহ! তিনি পরবর্তী ওয়াক্ত থেকেই যথারীতি নামায আদায় করেছেন। সুবহানাল্লাহ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন