বর্তমানে পবিত্র যাকাত-ফিতরা ইত্যাদি ফরয-ওয়াজিব দান ছদকা দেয়ার সঠিক ও সর্বোত্তম স্থান হলো ঢাকা রাজারবাগ ‘মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা’
| পবিত্র যাকাত পবিত্র দ্বীন ইসলাম উনার পাঁচটি বুনিয়াদের মধ্যে অন্যতম বুনিয়াদ। যাকাত মালী ইবাদত। খিলাফতের যুগে পবিত্র যাকাত উনার মাল-সম্পদ বাইতুল মালে জমা হতো। সেখান থেকে খলীফা উনার পক্ষ হতে পবিত্র যাকাত উনার হক্বদারদের মধ্যে বণ্টন করে দেয়া হতো। কিন্তু বর্তমানে সেই খিলাফত ব্যবস্থা না থাকায় যাকাতদাতাগণ নিজেই পবিত্র যাকাত উনার মাল হক্বদারদের মধ্যে বণ্টন করে থাকেন। এ কারণে যাকাতদাতার মধ্যে ইচ্ছায়-অনিচ্ছায় গইরুল্লাহ অর্থাৎ রিয়া বা লৌকিকতা নামক এ ধ্বংসাত্মক বদ গুণটি জন্ম নেয়। ফলে তার যাকাত কবুল হওয়ার বিপরীতে বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ! এছাড়া সে এমন সব লোককে যাকাত দেয় যাদের আক্বীদা ও আমলের মধ্যে কুফরী রয়েছে অথবা যারা হারাম-নাজায়িয বিদয়াত-বেশরা কাজে মশগুল। অথবা যারা নামায কালাম পড়ে না, পর্দা-পুশিদায় চলে না, গান-বাজনা করে, টিভি-সিনেমা দেখে, খেলাধুলা করে ইত্যাদি যা চরম ফাসিকী ও নাফরমানীমূলক কাজের অন্তর্ভুক্ত। অথবা এমন সব মাদরাসায় যাকাত দেয় যেসব মাদরাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে পর্দা নেই। হারাম খেলাধুলায় লিপ্ত। হারাম দল-মত ও আন্দোলনের সাথে জড়িত অর্থাৎ হক্কানী আলিম- আল্লাহওয়ালা হওয়ার পরিবর্তে তাদের উদ্দেশ্য থাকে গইরুল্লাহ। অর্থাৎ দুনিয়াবী ফায়দা হাছিল করা। এদেরকে পবিত্র যাকাত, পবিত্র ফিতরা, পবিত্র কুরবানী উনার চামড়া ইত্যাদি ফরয, ওয়াজিব দান-ছদকা দেয়া মোটেই পবিত্র ইসলামী শরীয়তসম্মত নয়। কারণ মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা নেকী ও পরহেযগারীর মধ্যে সাহায্য করো। আর পাপ ও শত্রুতা অর্থাৎ মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের বিরোধিতা বা নাফরমানীর মধ্যে সাহায্য করো না। এ বিষয়ে তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কঠোর শাস্তিদাতা।” (পবিত্র সূরা মায়িদা শরীফ: পবিত্র আয়াত শরীফ ২) তাই যাকাতদাতাগণ যেন সঠিক স্থানে যাকাত, ফিতরা ইত্যাদি দান-ছদকা দিয়ে পরিপূর্ণ ফায়দা হাছিল করতে পারেন সেজন্য যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার লক্ষ্যস্থল আওলাদে রসূল, মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি উনার সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করছেন হাক্বীক্বী আল্লাহওয়ালা ও আল্লাহওয়ালী হওয়ার, শরয়ী পর্দা পালন ও সুন্নতের পাবন্দ হওয়ার একমাত্র দ্বীনী প্রতিষ্ঠান মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন