বুধবার, ১৫ জুন, ২০১৬

সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিপূর্ণ মিছদাক্ব

সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিপূর্ণ মিছদাক্ব
-


উছূলে তাফসীর গ্রন্থ ‘আল ইতক্বান ফী উলূমিল কুরআন’ কিতাবে বর্ণিত রয়েছে-
النبى نبيا ولو كان صبيا
অর্থাৎ “হযরত নবী আলাইহিস সালাম তিনি নবীই যদিও তিনি শিশু হোন না কেন।”
এ উছূল বা মূলনীতির উপর ভিত্তি করে ওলীআল্লাহ উনাদের মুবারক শানে বর্ণিত রয়েছে-
الولى وليا ولو كان صبيا
অর্থাৎ “ওলীআল্লাহ তো ওলীআল্লাহই যদিও তিনি শিশু হোন না কেন।”
আখাছছুল খাছ ওলীআল্লাহ উনাদের শৈশবকালীন অবস্থা সম্পর্কে আমরা কিতাবে উল্লিখিত ক্বওল মুবারক পড়েছি এবং হক্কানী ওলীআল্লাহ, আলিম-উলামা উনাদের যবানে শুনেছি কিন্তু বাস্তবে দেখার সুযোগ ক’জনের নছীবে হয়েছে সেটাই মূল বিষয়।
মহান আল্লাহ পাক উনার অপার শুকরিয়া এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অপার রহম ও ইহসানের বদৌলতে আমার মতো অনেক গোলামের সে নছীব হয়েছে। সুবহানাল্লাহ!
একজন মনোনীত মক্ববুল আখাছছুল খাছ ওলীআল্লাহ উনার শৈশব অবস্থা, কৈশোর অবস্থা এবং যৌবনে পদার্পণকালীন অবস্থা কি রকম হতে পারে, কিরূপ আখলাক্ব সম্পন্ন হন কত বেমেছাল ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্যের অধিকারী হন, শান-শুয়ূনাত, মর্যাদা-মর্তবা মুবারক প্রকাশিত হয় তা আমরা স্বচক্ষে দেখতে সক্ষম হয়েছি বর্তমান পঞ্চদশ হিজরী শতাব্দীর মহান মুজাদ্দিদ, মুজাদ্দিদ আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার আওলাদ সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাকে দেখার মধ্য দিয়ে। সুবহানাল্লাহ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন