শুধু পবিত্র রমাদ্বান শরীফ মাসে নয়, সারা বছরই মুসলিম অধ্যুষিত দেশে হারাম সিনেমার বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখতে হবে
পবিত্র রমাদ্বান শরীফ আসলেই দেখা যায় দেশের সিনেমা হলগুলো তাদের হলের সম্মুখে প্রদর্শিত সিনেমার বিজ্ঞাপন চিত্রগুলো কালো কাপড় দ্বারা ঢেকে রাখে কিংবা বিজ্ঞাপনটি প্রদর্শন হতে বিরত থাকে। প্রিয় পাঠক! আপনাদের কাছে প্রশ্ন? শুধু পবিত্র রমাদ্বান শরীফ আসলেই কেন এসব হারাম সিনেমার বিজ্ঞাপন প্রদর্শনী বন্ধ হবে। এটা কী ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত দেশ নয়? এদেশের রাষ্ট্র দ্বীন কী পবিত্র ইসলাম নয়? যদি হয়ে থাকে, তবে কেন এদেশে হারাম নাটক সিনেমা প্রচারিত হবে? কেনই বা এসব হারাম নাটক সিনেমার অশ্লীল বিজ্ঞাপন প্রকাশ্যে প্রদর্শন করা হবে? পবিত্র দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে ছবি তোলা আঁকা, রাখা, দেখা, যেমন হারাম সাথে সাথে বেপর্দা হওয়াও হারাম। আর এসব হারাম নাটক সিনেমার দ্বারা একই সাথে উভয় হারাম কাজগুলো সংঘটিত হচ্ছে। তাই শুধু পবিত্র রমাদ্বান শরীফ আসলেই হারাম সিনেমা হলের বিজ্ঞাপন কালো কাপড়ে ঢেকে রাখলে হবে না, সারা বছরের জন্য সবসময়ের জন্য রাষ্ট্রদ্বীন পবিত্র দ্বীন ইসলাম উনার এই দেশ হতে সকল হারাম অশ্লীল নাটক, সিনেমাসহ সেগুলোর বিজ্ঞাপন চিত্র প্রদর্শনও বন্ধ করতে হবে। বর্তমান দিন বদলের সরকারকে এ বিষয়ে ত্বরিৎ পদক্ষেপ নেয়ার জোর দাবি জানাচ্ছি আমরা ধর্মপ্রাণ মুসলমানরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন