পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তরাঁ বন্ধ রাখলে কি সত্যিই ব্যবসায়ীক ক্ষতি হয়?
আজকাল পবিত্র রমাদ্বান শরীফ মাসেও দেখা যায় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁগুলো খোলা রাখে অনেক ব্যবসায়ী। অথচ ৯৮% মুসলমান অধ্যুষিত দেশ বাংলাদেশে এটা করা, কখনোই উচিত ছিলো না। উচিত ছিলো পবিত্র রমাদ্বান শরীফ উনার সম্মানার্থে দিনের বেলায় প্রকাশ্যে পানাহার নিষিদ্ধ করা। যে সকল হোটেল ব্যবসায়ী রমাদ্বান শরীফে দিনের বেলায় হোটেল রেস্তরাঁ খোলা রাখে, আমি এরকম অনেকের সাথে কথা বলেছি। তাদের দাবি, এমনিতেই রমাদ্বান শরীফে মানুষ হোটেলে কম খায়। তাই দিনের বেলায় খোলা রাখলে নাকি লাভ না হলেও অন্তত হোটেল ভাড়া এবং স্টাফদের বেতনটুকু উঠে আসে। অপরদিকে, চুয়াডাঙ্গা জেলায় ‘দিনের বেলায় হোটেল বন্ধ রাখে’ এই রকম এক হোটেল ব্যবসায়ীর সাথে আলাপ করি, তারা শুধু বিকালে ইফতারি বিক্রি করে। সেই ব্যবসায়ী আমাকে বলেছিলো, “এ পবিত্র মাসে মাত্র দুই ঘণ্টা ইফতারী বিক্রি করে দৈনিক যে লাভ হয়, তা সারা বছর কোনো দিনই হয় না।” সুবহানাল্লাহ! আসলে রিজিকের বিষয় সম্পূর্ণ মহান আল্লাহ পাক উনার কুদরাতের উনার অন্তর্ভুক্ত। কেউ যদি এ নিয়ত করে যে, সে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টির লক্ষ্যে পবিত্র রমাদ্বান শরীফ উনার সম্মানার্থে দিনের বেলায় হোটেল রেস্তরাঁ বন্ধ রাখবে, তবে মহান আল্লাহ পাক তিনি অবশ্যই ঐ ব্যবসায়ীকে খাস রহমত দান করবেন, এবং কুদরতী রিজিক দান করবেন। সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি প্রত্যেক হোটেল-রেস্তরাঁ ব্যবসায়ীকে সহিহ সমঝ দান করুন। আমীন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন