
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সব সার্বভৌম ক্ষমতার মালিক।
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, হযরত রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত পবিত্র দুরূদ শরীফ ও সালাম মুবারক। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “হে আমার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি তাদেরকে (উম্মাহকে) আমার বিশেষ বিশেষ দিনগুলো স্মরণ করিয়ে দিন।” বলাবাহুল্য, সব বিশেষ দিনের বিশেষ দিন বা মূল দিন হচ্ছে পবিত্র পবিত্র ২রা রমাদ্বান শরীফ দিনটি। যে দিন সব ঈদেরও শ্রেষ্ঠ ঈদ তথা সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ। যে দিনের মহিমান্বিত স্মরণ কুল-মাখলুকের অস্তিত্বের জন্য অনিবার্য। পাশাপাশি রহমত, মাগফিরাত ও ফযীলতের সর্বাধিক ও সর্বোচ্চ প্রাচুর্যের কারণ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! আজ মহিমান্বিত ২রা রমাদ্বান শরীফ। ইবনু রসূলিল্লাহ, আউওয়ালু আওলাদি রসূলিল্লাহ, র্কুরতু আইনি রসূলিল্লাহ, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল বাশার, হাবীবুল্লাহ, সাইয়্যিদুনা হযরত আউওয়াল আলাইহিস সালাম (সাইয়্যিদুনা হযরত ক্বাসিম আলাইহিস সালাম) উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আউওয়াল আলাইহিস সালাম তিনি আনুষ্ঠানিকভাবে সম্মানিত নুবুওওয়াত মুবারক প্রকাশ পাওয়ার প্রায় সাড়ে ১২ বছর পূর্বে ২রা রমাদ্বান শরীফ ইয়াওমুছ ছুলাছা পবিত্র মক্কা শরীফ উনার মধ্যে মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! দুনিয়াবী হায়াত মুবারক অনুযায়ী তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত বয়স মুবারক ছিলেন প্রায় সাড়ে ২৭ বছর। আর উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত বয়স মুবারক ছিলেন প্রায় সাড়ে ৪২ বছর। সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন- ইবনু রসূলিল্লাহ, সাইয়্যিদুল বাশার সাইয়্যিদুনা হযরত আউওয়াল আলাইহিস সালাম উনার সবচেয়ে বড় পরিচয় মুবারক হচ্ছেন, তিনি হলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লখতে জিগার, মহাসম্মানিত ‘আবনা’ (ছেলে) আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আবনা (ছেলে) আলাইহিমুস সালাম উনাদের মধ্যে তিনি হচ্ছেন ‘আউওয়াল’ তথা প্রথম। তাই উনাকে ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ‘আউওয়াল’ আলাইহিস সালাম বলা হয়। সুবহানাল্লাহ! উনার সম্মানিত নাম মুবারক হচ্ছেন- সাইয়্যিদুনা হযরত ক্বাসিম আলাইহিস সালাম। সম্মানিত লক্বব মুবারক হচ্ছেন- ইবনু রসূলিল্লাহ, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আসইয়াদ, আল মুবাশ্শির, আল আবাররু, আল আজওয়াদ এছাড়াও আরো অসংখ্য-অগণিত সম্মানিত লক্বব মুবারক রয়েছেন। তবে তিনি ‘ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আউওয়াল আলাইহিস সালাম’ এই সম্মানিত লক্বব মুবারক-এ সম্মানিত পরিচিতি মুবারক গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ! তিনি শুধু মহান আল্লাহ পাক তিনি নন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন; এছাড়া সমস্ত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের অধিকারী। সুবহানাল্লাহ! উনার সম্মানিত মুহব্বত মুবারকই হচ্ছেন ঈমান। সুবহানাল্লাহ! তিনি ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আউয়াল আলাইহিস সালাম সম্মানিত লক্বব মুবারক-এ পরিচিতি মুবারক গ্রহণ করেছেন। দুঃখজনক হলেও সত্য যে, উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার দিবস ও উনার বেমেছাল শান-মান মুবারক, মর্যাদা মুবারক, ফাযায়িল-ফযীলত মুবারক সম্পর্কে মুসলিম উম্মাহ চরম বেখবর। অথচ উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবসে মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা আলাদাভাবে রহমত মুবারক, বরকত মুবারক, সাকীনা মুবারক ও ইহসান মুবারক যমীনে নাযিল করে থাকেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! প্রসঙ্গত, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “তারকারাজি হচ্ছে আসমানের নিরাপত্তাদানকারী আর সম্মানিত আওলাদে রসূলগণ উনারা হচ্ছেন যমীনবাসীদের জন্য নিরাপত্তা দানকারী।” সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! (মুসনাদে আহমদ শরীফ, মিশকাত শরীফ) কিন্তু সরকার অথবা জনগণ তথা সাধারণ মুসলমানগণ এসব বিষয় উপলব্ধি না করার কারণেই আজ ওৎপ্রোতভাবে বিবিধ খোদায়ী আযাব-গযবে ভারাক্রান্ত। প্রসঙ্গত, এ মাসে ঘূর্ণিঝড় ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা হতে পারে। একই সাথে তীব্র তাপদহের সম্ভাবনাও রয়েছে। এ আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি। বলার অপেক্ষা রাখে না- ইবনু রসূলিল্লাহ, আশবাহুল খলক্বি বিরসূলিল্লাহ, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আসইয়াদ, আল মুবাশ্শির, আল আবাররু, আল আজওয়াদ সাইয়্যিদুনা হযরত আউয়াল আলাইহিস সালাম উনার এবং উনার সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সম্মানার্থে খুব সহজেই এ গযব থেকে রক্ষা পাওয়া যাবে ইনশাআল্লাহ! কিন্তু চরম পরিতাপ, গভীর দুঃখ ও আফসুসের বিষয় যে- ইবনু রসূলিল্লাহ, আশবাহুল খলক্বি বিরসূলিল্লাহ, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আসইয়াদ, আল মুবাশ্শির, আল আবাররু, আল আজওয়াদ সাইয়্যিদুনা হযরত আউওয়াল আলাইহিস সালাম উনার কোনো স্মরণ বা শুকরিয়া জ্ঞাপন করছি না আমরা। পাশাপাশি ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত ও রাষ্ট্রদ্বীন পবিত্র ইসলাম উনার দেশ- বাংলাদেশ সরকারও কিছু করছে না। অথচ মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা যারা আমার নিয়ামত মুবারক উনার শুকরিয়া আদায় করবে না, জেনে রাখো- আমার আযাব অনেক কঠিন।” মূলত, এ পবিত্র ইসলামী অনুভূতি তখনই আসবে, ইবনু রসূলিল্লাহ, আশবাহুল খলক্বি বিরসূলিল্লাহ, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আসইয়াদ, আল মুবাশ্শির, সাইয়্যিদুনা হযরত আউওয়াল আলাইহিস সালাম উনার মূল্যায়নের জজবা জাগ্রত হবে। এলক্ষ্যে উনার মহান নাম মুবারক-এ ও মহান শান মুবারক-এ সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ও অগণিত রিসার্চ সেন্টার গড়তে হবে। উনার সুমহান শান মুবারক-এ ইলম অর্জনকারী, বিশুদ্ধ আক্বীদা পোষণকারী, মুহব্বতকারী উনাদের মূল্যায়ন করতে হবে। উনার বিশুদ্ধ সাওয়ানেহে উমরী মুবারক বা জীবনী মুবারক সরকারিভাবে বিনামূল্যে সারাদেশে ছড়িয়ে দিতে হবে। উনার সম্পর্কে শিক্ষাঙ্গনের সর্বত্র বাধ্যতামূলক সিলেবাস করতে হবে। উনার সম্পর্কে পবিত্র ইলম, আক্বীদা ও মুহব্বত অর্জন ব্যতিরেকে কাউকে চাকরি-ব্যবসার সুযোগ দেয়া চলবে না। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন তার জন্য মহান আল্লাহ পাক উনাকে মুহব্বত করো। আর আমাকে মুহব্বত করো মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভ করার জন্য। আর আমার হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত করো আমার সন্তুষ্টি লাভের জন্য।” প্রসঙ্গত, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অনন্তকালের পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার তাজদীদ মবারক করেছেন, ধারণ করেছেন, বিচ্ছুরণ ঘটিয়েছেন, কুল-কায়িনাতবাসীকে বিতরণ করেছেন সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি তিনি সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার ইলমকেও সমুন্নত, সমৃদ্ধ করেছেন এবং কুল-মাখলুকাতে বিস্তার ঘটিয়েছেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! ইবনু রসূলিল্লাহ, আউওয়ালু আওলাদি রসূলিল্লাহ, র্কুরতু আইনি রসূলিল্লাহ, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল বাশার, হাবীবুল্লাহ, সাইয়্যিদুনা হযরত আউওয়াল আলাইহিস সালাম উনার সম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ নিয়ে এযাবৎ শুধু ইখতিলাফই ছিল না; ছিল শুদ্ধ মতপ্রকাশের অক্ষমতাও। কেবলমাত্র সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আখাচ্ছুল খাছ সম্মানিত তাওয়াল্লুক্ব-নিসবত মুবারক উনার মাধ্যমে এবং উনাদের সম্মানিত নির্দেশ মুবারক অনুযায়ী এই বিষয়ে সর্বোত্তম ফায়ছালা মুবারক দিয়েছেন তথা অনন্য বেমেছাল ও বিস্ময়কর মহাসম্মানিত তাজদীদ মুবারক প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! যামানার ইমাম ও মুজতাহিদ, যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার নেক ছোহবতেই কেবলমাত্র সে নিয়ামত হাছিল সম্ভব। আর ইতিহাসে তিনিই সর্বপ্রথম দিচ্ছেন অনন্তকালব্যাপী পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার মহামহিম নিয়ামত মুবারক। সুবহানাল্লাহ! খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন