মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

হিজরী ৪৭১ সনের পহেলা রমাদ্বান শরীফ জন্মগ্রহণ করেন আওলাদে রসূল, মুহিউদ্দিন আব্দুল ক্বাদীর জিলানী হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি


হিজরী ৪৭১ সনের পহেলা রমাদ্বান শরীফ জন্মগ্রহণ করেন আওলাদে রসূল, মুহিউদ্দিন আব্দুল ক্বাদীর জিলানী হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি। সেদিন জিলান নগরের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। চাঁদ দেখতে না পেয়ে সাবধানতাবশতঃ লোকেরা সাহরী খেয়ে পরদিন এক আল্লাহ পাকের ওলীর কাছে চাঁদ দেখা বিষয়ে জানতে চাইলে তিনি জবাবে বলেন: হযরত সাইয়্যিদ আবু ছালেহ মুসা জঙ্গীদোস্ত রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞাসা করো উনার নবজাত সন্তান আজকে সুবহে ছাদিক থেকে মায়ের দুধ পান করেছেন কিনা। এটাই পবিত্র রমযান শরীফ উনার চাঁদ উঠা না উঠাকে প্রতিপন্ন করবে। সংবাদ নিয়ে দেখা গেলো নবজাত শিশু সুবহে ছাদিক থেকে দুধ পান হতে বিরত রয়েছেন। এমন সময়ে সংবাদ এলো গতকাল চাঁদ দেখার প্রমাণ পাওয়া গেছে। নগরবাসী শিশু ওলী উনার পবিত্র রমদ্বান শরীফ মাসের প্রথম রোযা রাখার কারামত দেখে হতবাক হয়ে গেলো। দুনিয়ায় আগমন করেই তিনি রোযা রাখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ!
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন