বুধবার, ৮ জুন, ২০১৬

সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনার কতিপয় ছিফতী নাম মুবারক

সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনার কতিপয় ছিফতী নাম মুবারক


পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার ৩ তারিখে মুসলিম জাহানের শিরোমণি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ উনার দিবস। তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সর্বকনিষ্ঠা কন্যা ছিলেন। উনার সম্মানিতা মাতা হলেন- ত্বইয়িবা, ত্বাহিরা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং উনার এই উত্তম কন্যা মুবারক উনার নাম মুবারক রাখেন হযরত ফাতিমা আলাইহাস সালাম। এটি উনার মূল নাম মুবারক। এছাড়াও আরো কয়েকটি লক্বব বা

গুণবাচক নাম মুবারক দ্বারা তিনি পরিচিত হয়ে আছেন। যেমন- সাইয়্যিদা, ত্বাহিরাহ, যাহরা, যাকিয়াহ, রদ্বিয়াহ, মারদ্বিয়াহ, উম্মু আবীহা ও বাতূল। সুবহানাল্লাহ! “সাইয়্যিদা” অর্থ শ্রেষ্ঠা। তিনি এ লক্ববে ভূষিত হয়েছিলেন এ কারণে যে, ‘তিনি দুনিয়ায় যেমন মহিলাদের মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারিণী তেমনি বেহেশতেও হবেন মহিলাকুলের
সাইয়্যিদা।’ সুবহানাল্লাহ! “ত্বাহিরাহ”- ত্বাহিরাহ অর্থ পবিত্রা। এ লক্বব মুবারকটি বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় প্রকার পবিত্রতার সাথে সম্পর্কযুক্ত। এ লক্বব মুবারকটি দেয়ার একটা কারণ হলো এই যে, মহিলাদের সন্তান হওয়ার পর নামায তরক করতে হয়। কিন্তু উনার ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। আছরের নামায পড়ার পরই উনার সন্তান মুবারক উনাদের বিলাদতী শান মুবারক প্রকাশ হয়েছে। অতঃপর মাগরীব থেকে যথারীতি তিনি নামায আদায় করেন।

অর্থাৎ উনার এক ওয়াক্ত নামাযও কাযা হয়নি। সুবহানাল্লাহ! “যাহরাহ”- অর্থ কুসুমকলি বা ফুল। বাস্তবিক পক্ষে তিনি একটি অনুপম সুন্দর সুরভিত কুসুমকলির মতোই রূপে-গুণে সুষমাম-িত ছিলেন। সুবহানাল্লাহ! “যাকিয়াহ”- অর্থ বুদ্ধিমতি, প্রখর মেধার অধিকারিণী। লক্বব মুবারকটি দেয়া হয়েছিল এ জন্য যে, তিনি কোনো বিষয় শোনা মাত্রই তা আয়ত্ত করে ফেলতেন। সুবহানাল্লাহ! “রদ্বিয়াহ”- অর্থ সন্তুষ্ট। জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখে-দুঃখে, বিপদে-আপদে অবিচলভাবে তিনি ছিলেন পরিপূর্ণভাবে মহান আল্লাহ পাক উনার ইচ্ছা ও সন্তুষ্টির উপর পূর্ণ নির্ভরশীল। সুবহানাল্লাহ! “মারদ্বিয়াহ”- অর্থ সন্তুষ্টিপ্রাপ্তা। এ লক্বব মুবারকটি এজন্য যে, তিনি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক লাভে ধন্য হয়েছিলেন। সুবহানাল্লাহ! “বতূল”- অর্থ ভোগ-লিপ্সা বর্জনকারিণী। উনার এ লক্ববটি হয়েছিল এ কারণে যে, তিনি পার্থিব ভোগ-লিপ্সা ইত্যাদি সবকিছুই একেবারে বর্জন করেছিলেন। সুবহানাল্লাহ!



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন