সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে অসন্তুষ্টকারী ব্যক্তি অবশ্যই ক্ষতিগ্রস্ত
-
-
বুখারী শরীফ ও মুসলিম শরীফ উনাদের মধ্যে আছে, “হযরত মিসওয়ার ইবনে মাখরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নিশ্চয়ই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি আমার দেহ মুবারক উনার একটি টুকরা মুবারক। যে উনাকে রাগান্বিত বা অসন্তুষ্ট করবে সে আমাকেই রাগান্বিত করলো।” অত্র পবিত্র হাদীছ শরীফখানা থেকে বুঝাই যাচ্ছে যে, উনার অসন্তুষ্টিই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অসন্তুষ্টি। আর উনার সন্তুষ্টি মুবারক উনার মধ্যেই মহান আল্লাহ পাক ও উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক। সুবহানাল্লাহ! আর এ সন্তুষ্টি মুবারকই তো সকলেরই কাম্য। এজন্য উনার বরকতময় জীবনী মুবারক সর্বত্রই আলোচনা করা প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা জিন-ইনসানের জন্য ফরয।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন