বুধবার, ১৫ জুন, ২০১৬

সুমহান ৯ রমাদ্বান শরীফ যা সাইয়্যিদে ঈদে আ’যম সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারই এক বিশেষ শান মুবারক

সুমহান ৯ রমাদ্বান শরীফ যা সাইয়্যিদে ঈদে আ’যম সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারই এক বিশেষ শান মুবারক
-আহমদ শাহিদা নাছির।

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ফযল করম ও রহমত মুবারক হিসেবে উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাঠিয়েছেন। তারা যেনো খুশি প্রকাশ করে অর্থাৎ ঈদ পালন করে। আর এই খুশি প্রকাশ করাটা তাদের জীবনের সবকিছু থেকে উত্তম। যা তারা দুনিয়া আখিরাতের জন্য সঞ্চয় করে রেখেছে। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা ইউনুস শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫৮)
এই পবিত্র আয়াত শরীফ উনার পরিপূর্ণ মিছদাক হচ্ছেন হযরত খলীফাতুল উমাম আল মানছুর আলাাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!
হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি আখাছ্ছুল খাছ আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি সম্মানিত পিতা সম্মানিত মাতা উভয় দিক থেকেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ বংশধর মুবারক। অর্থাৎ খাছ আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “ আমার সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত করো আমার মুহব্বতে। (তিরমিযী শরীফ)
অর্থাৎ হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুহব্বত করা ফরয, সুমহান ৯ রমাদ্বান শরীফ হযরত খলীফাতুল উমাম আল মানছুর আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস যা কুল কায়িনাতের জন্য রহমতপূর্ণ বরকতপূর্ণ নিয়ামত হাছিল করার দদিন। যা সাইয়্যিদে ঈদে আ’যম সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ
উনারই একটি বিশেষ শান মুবারক। যে মহাপবিত্র ঈদ পালন করা খুশি করা সমস্ত কুল কায়িনাতের জন্যই দায়িত্ব ও কর্তব্য। সুবহানাল্লাহ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন