বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬

বিলাদতী ঈদ

বিলাদতী ঈদ


রোযার ঈদের চাঁদ উঠেছে আসমানেতে ঐ দেখা যায়, কিন্তু তোমরা খেয়াল করেছো! চাঁদ রয়েছে কোন চিন্তায়? শাহযাদী ঊলা উনার বিলাদতে আজ ঈদুল ফিতরও করছে ঈদ, সারা কায়িনাত রুজু হয়ে আছে শাহযাদী ঊলা উনার করতে দীদ। পহেলা শাওয়াল ঈদের দিনে সকল খুশিকে করিয়া বিলীন, যাহরায়ী নূর শাহযাদী ঊলা উনার তাশরীফে হলো জগৎ ইল্লিন। যাহরায়ী নূর শাহযাদী ঊলা আম্মা ক্বিবলা উনার হৃদয় ধ্বনি, উনার পরশেই মিলছে মুক্তি উনার ছোহবত ইশকের খনি। ওহে বিশ্বের মুসলিমারা! মুক্তি খুঁজছো তোমরা কোথায়? পেরেশানী ছেড়ে ছুটে চলে আসো মুজাদ্দিদ আ’যম উনার নূরী হুজরায়। সুন্নতী রঙে রঞ্জিত হতে মুসলিমারা এসো দলে দলে. যাহরায়ী শানে শাহযাদী ঊলা ফায়েজ বিলান দু’হাত মেলে। শুকরিয়া করো পড়ো ত্বলায়াল সারা কায়িনাতে আজ খুশির জোয়ার, শাহযাদী ঊলা, শাহযাদী ঊলা ধ্বনিতে ধ্বনিতে করো একাকার। শাহযাদী ঊলা উনার নূরের পরশে নূরানী হলো গোলামের হৃদ, চাইছি করম দয়া ইহসান গোলাম থেকেই হয় যেন নিঁদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন