মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

মুবারক হো ১৯শে শাওওয়াল শরীফ! আযীমুশ্শান বেমেছাল নিসবাতুল আযীম মুবারক উনার মাধ্যমে সমুজ্জ্বল সুন্নতী শান মুবারক

মুবারক হো ১৯শে শাওওয়াল শরীফ! আযীমুশ্শান বেমেছাল নিসবাতুল আযীম মুবারক উনার মাধ্যমে সমুজ্জ্বল সুন্নতী শান মুবারক


পবিত্র শাওওয়াল শরীফ মাসটি অনেক কারণে মর্যাদাম-িত ও ফযীলতপূর্ণ। পবিত্র ১লা শাওওয়াল শরীফ মুসলমানদের জন্য ঈদের দিন। এ দিনটিই আবার খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এক শ্রেষ্ঠতম মহান আশিকাহ, ক্বায়িম-মাক্বামে হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম, সাইয়্যিদাতুন নিসা, আওলাদে রসূল হযরত শাহযাদী ঊলা ক্বিবলা আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ উনার দিন। অতঃপর উনার আযীমুশ শান শাদী মুবারকও পবিত্র শাওওয়াল শরীফ মাসের ২২ তারিখ ইছনাইনিল আযীম শরীফ বা সোমবার মুবারক দিনটিতে সম্পাদিত হয়েছে। সুবহানাল্লাহ! এছাড়া পবিত্র শাওওয়াল শরীফ মাসের বুযুর্গী-সম্মান, খুছূছিয়ত-বৈশিষ্ট্যের অধিকারী আরো একটি দিন হচ্ছে ২১শে শাওওয়াল দিনটি; যে দিনটিতে নিসবাতুল আযীম মুবারক অনুষ্ঠিত ও সম্পাদিত হয়েছিল কুল-কায়িনাতের নবী ও রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে ছিদ্দীক্বা, ত্বাহিরা, হুমায়রা, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার। সুবহানাল্লাহি আকবার। আর এই যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একমাত্র কুমারী পবিত্রা আহলিয়া উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সাথে পবিত্র নিসবাতুল আযীম মুবারক-এর অনবদ্য পবিত্র সুন্নত উনার অনুসরণ, প্রতিপালন, বাস্তবায়ন, প্রতিষ্ঠা ও জারি করার লক্ষ্যে যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার লক্ষ্যস্থল আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে রসূল, নকশায়ে রসূল, মেছালে রসূল, নায়িবে রসূল, ওয়ারিছে রসূল, যামানার মহান মুজাদ্দিদ ও ইমাম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, হুজ্জাতুল ইসলাম, মুজাদ্দিদ আ’যম ইমাম রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি ১৯শে শাওওয়াল মুবারক ইছনাইনিল আযীম শরীফ বা সোমবার দিনটি আপন নিসবাতুল আযীম মুবারক উনার জন্য গ্রহণ করেন। সুবহানাল্লাহ! বলার অপেক্ষা রাখে না, তিনি যাঁকে স্বীয় আহলিয়া বা সহধর্মিণী হিসেবে কবুল করেন সেই মহীয়সী তিনি পরিপূর্ণরূপে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার ক্বায়িম-মাক্বাম, উনার হুবহু নক্বশা ও হুবহু মেছাল। সুবহানাল্লাহ! এখানে উল্লেখ্য যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যাবতীয় বিষয়গুলো যেরূপ ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তদ্রপ উনার যাঁরা খাছ ক্বায়িম-মাক্বাম, খাছ নায়িব ও ওয়ারিছ উনাদের যাবতীয় বিষয়গুলোও ইলহাম-ইলক্বা দ্বারা নিয়ন্ত্রিত। সুবহানাল্লাহ! অর্থাৎ সহজ ভাষায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের নিসবাতুল আযীম মুবারক উনার বিষয়টি স্বয়ং খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা উনার তরফ থেকে ফায়ছালাকৃত। অনুরূপভাবে যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ মুজাদ্দিদ আ’যম ইমাম রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সাথে উনার পবিত্র আহলিয়া উম্মুল উমাম সাইয়্যিদাতুন নিসা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম মুবারক উনার বিষয়টি স্বয়ং খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের দ্বারা ফায়ছালাকৃত। সুবহানাল্লাহ! অতএব, জানা উচিত যে, মুজাদ্দিদ আ’যম ইমাম রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সাথে উনার মনোনীত, কবুলকৃত পূত-পবিত্র আহলিয়া বা সহধর্মিণী উম্মুল উমাম, সাইয়্যিদাতুন নিসা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম মুবারক উনার বিষয়টি সাধারণ বিষয় নয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন