রবিবার, ১৭ জুলাই, ২০১৬

ছবি নয়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই কাজের সফলতা চাই

ছবি নয়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই কাজের সফলতা চাই


‘আসসালামু আলাইকুম’। শুরুতেই সালাম তারপর কালাম। মুসলমানদের জন্য এভাবে শুরু করাটাই শরাফত, ভদ্রতা, আদব। আর এই আদব শরীয়ত উনার আদেশ-নিষেধ সর্বক্ষেত্রে পালন করা উচিত। সুতরাং মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রতিটি আদেশ-নিষেধ মুবারকের ক্ষেত্রেই এই আদব রক্ষা করা ফরয-ওয়াজিব। অতএব, ছবি তোলা, রাখা, আঁকা যেহেতু হারাম, সেহেতু হারামকে হারাম মেনে সেটাকে ত্যাগ করাই পবিত্র ইসলামী শরীয়ত উনার ফায়ছালা। হালালকে হালাল মেনে সেটাকে গ্রহণ করাই ইসলামী শরীয়ত উনার ফায়সালা। আর তাই পাসপোর্ট করতে, জমি, বাড়ি রেজিস্ট্রি করতে, স্বামী মারা গেলে পেনশন গ্রহণের ক্ষেত্রে, চাকরি, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি করার ক্ষেত্রে ছবি ব্যবহার না করে ‘ফিঙ্গারপ্রিন্ট’ই একমাত্র ইসলামী শরীয়তসম্মত সুলভ ডিজিটাল পদ্ধতি। সুতরাং ফিঙ্গারপ্রিন্টই একমাত্র ইসলামী শরীয়তসম্মত সুলভ ডিজিটাল পদ্ধতি। সুতরাং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই শরীয়তসম্মতভাবে প্রত্যেকেরই (বিশেষ করে যেসব মা-বোনেরা পর্দা করে থাকেন, ছবি তুলে বেপর্দা হতে চান না) অতি সহজেই উপরোক্ত কার্য উদ্ধার হালাল পন্থায় হওয়া সম্ভব। আর তাই ‘ছবি নয়, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমেই আমরা আমাদের কাজের সফলতা চাই’। (আমীন)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন