রবিবার, ১৭ জুলাই, ২০১৬

জন্ম সূত্রে যারা বাবা দেখে নাই, বাবা দিবস পালন করে হয়তো তারা ছিটে ফোটা আনন্দের সন্ধান করে

জন্ম সূত্রে যারা বাবা দেখে নাই, বাবা দিবস পালন করে হয়তো তারা ছিটে ফোটা আনন্দের সন্ধান করে


‎মা দিবস না যেতে যেতেই আবার বাবা দিবস। তথাকথিত আধুনিক দেশগুলির মানুষগুলি দিক বিভ্রাট ও নৈতিকতা শূন্যতায় ভুগে নানা রকম সামাজিকতায় জড়িয়ে পড়ছে। মা দিবস এজন্য যে ওদের ভাবনা তার কারণ ওরা মাকে হয় নির্বাসন দেয়, নয়তোবা ত্যাগ করে। সুতরাং বৎসরে একবার নিজেরা নিজেরা কেক কেটে অথবা নির্বাসিত মায়ের কাছে একটা কার্ড পাঠিয়ে মা দিবস পালন করে তৃপ্ত হয়। এর নাম করণ করা হয়েছে আধুনিকতা, স্মার্টনেস বা শিক্ষিত। সেতো মা দিবস কিন্তু বাবা দিবস? পার্শ্চত্যের দেশগুলিতে বিবাহ প্রথা যখন উঠেই গেছে, তখন ওরা বাবা পাবে কোথায়? ও দেশগুলিকে কার বাবা কেউ জানে না। এখন ছিটে ফোটা দু’একজন বাবা থাকলেও ভবিষ্যতে তাও থাকবে না। আর বাবা থাকলেই বা কি? সন্তান কি বাবার সাথে থাকবে? এইতো ওদের বাবা দিবস। আমাদের পড়–য়া ছেলে মেয়েগুলো কি কারণে পচে যাওয়া পশ্চিমা সংস্কৃতির পিছু হাটছে। আমাদের আছে সুন্দরতম সামাজিক রীতিনীতি। স্নেহ মমতায় বাধা রয়েছে পিতা মাতা ও সন্তান। আমরা কেন এসব ফালতু দিবসের পিছে হামাগুড়ি খাবো? আমরা আগেও ওদের শিক্ষক ছিলাম এখনো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন