বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬

এক ঈদের ভেতর আরেক ঈদ ॥ পালন করো হে সকল মুরীদাহ ও মুরীদ

এক ঈদের ভেতর আরেক ঈদ ॥ পালন করো হে সকল মুরীদাহ ও মুরীদ

মুসলমানগণের খুশি প্রকাশের পর্ব বা অনুষ্ঠানের অন্ত নেই। মুসলমানগণের সবচেয়ে খুশি প্রকাশের বড় ও মহান দিন হলো কুল-কায়িনাতের নবী ও রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার দিন- সম্মানিত ১২ই রবীউল আউওয়াল, ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ (সোমবার) দিন। সুবহানাল্লাহ! মূলত হযরত নবী ও রসূল আলাইহিমুস সালাম উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ ও পবিত্র বিছালী শান মুবারক প্রকাশসহ উনাদের বিশেষ বিশেষ ঘটনা সংঘটিত হওয়ার দিনগুলো রহমত, বরকত, সাকীনা নাযিল ও হাছিলের দিন এবং সে দিনসমূহ ঈদ বা খুশি প্রকাশ করার দিন। সুবহানাল্লাহ! উল্লেখ্য, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন রহমাতুল্লিল আলামীন অর্থাৎ সমগ্র সৃষ্টি জগতের সকল সৃষ্টির জন্য রহমতস্বরূপ। উনার রহমতের খাছ হিসসা (অংশ) প্রাপ্ত হলেন উনার প্রকৃত ওয়ারিছ হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা। যে কারণে উনাদের শান মুবারক-এ পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার রহমত যারা মুহসিনীন বা আল্লাহওয়ালা উনাদের নিকটে।” সুবহানাল্লাহ! অর্থাৎ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যমীনে মুবারক আগমন ও অবস্থান যেরূপ বান্দা ও উম্মতের জন্য রহমত, বরকত, সাকীনা, হিদায়েত, নাজাত, মাগফিরাত ইত্যাদি নাযিল ও হাছিলের কারণ, তদ্রƒপ উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ উনার পর হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম পুরুষ অথবা মহিলা উনাদের যমীনে আগমন ও অবস্থান বান্দা উম্মতের জন্য রহমত, বরকত, সাকীনা, হিদায়েত, নাজাত, মাগফিরাত ইত্যাদি নাযিল ও হাছিলের কারণ। সুবহানাল্লাহ! তাই বান্দা ও উম্মতের জন্য যেমনিভাবে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানার্থে ঈদ বা খুশি প্রকাশ করা অপরিহার্য কর্তব্য একইভাবে উনার খাছ নায়িব ও ওয়ারিছ পুরুষ কিংবা মহিলা উনাদেরও পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানার্থে ঈদ বা খুশি প্রকাশ করা বান্দা ও উম্মতের জন্য অপরিহার্য কর্তব্য। স্মরণীয় যে, পবিত্র পহেলা শাওওয়াল শরীফ দিনটি মুসলমানগণের জন্য যদিও পূর্ব থেকেই ঈদ বা খুশির দিন হিসেবে নির্দিষ্ট রয়েছে, তারপরও এর সাথে যুক্ত হয়েছে আর এক নতুন ঈদ বা খুশির দিন। সুবহানাল্লাহ! সেই আরেক ঈদের উপলক্ষ যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার লক্ষ্যস্থল আওলাদে রসূল, যামানার মহান মুজাদ্দিদ ও ইমাম, মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহি সালাম উনার লখতে জিগার, সাইয়্যিদাতুন নিসা হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ। সুবহানাল্লাহ! উল্লেখ্য, পবিত্র জুমুয়া শরীফ ও পবিত্র আরাফা শরীফ একইসাথে এ পবিত্র দু’ঈদ উনার দিনে মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা মায়িদা শরীফ উনার ৩নং পবিত্র আয়াত শরীফ নাযিল করেছেন। যার মধ্যে পবিত্র দ্বীন ইসলাম উনার পরিপূর্ণতার কথা, সন্তুষ্টি মুবারক দানের কথা ও নিয়ামত মুবারক পরিপূর্ণ করে দেয়ার কথা ঘোষিত হয়েছে। অনুরূপভাবে পবিত্র ঈদুল ফিতর উনার সাথে পবিত্র ঈদে বিলাদতে হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম উনাদের মিলনে বান্দা ও উম্মত চরম পরম রহমত, বরকত, মাগফিরাত, হিদায়েত এবং সর্বোপরি মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুহব্বত ও সন্তুষ্টি মুবারক হাছিলের উসীলা লাভে ধন্য হয়েছে। সুবহানাল্লাহ! কাজেই বান্দা ও উম্মতের উচিত তাদের সাধ্য-সামর্থ্য অনুযায়ী এই পবিত্র ঈদ বা খুশি প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা। এ মর্মে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক উনার বিশেষ দিনসমূহ বান্দাকে স্মরণ করিয়ে দিন। নিশ্চয়ই এর মধ্যে ধৈর্যশীল ও শোকরগোযার ব্যক্তিগণের জন্য নিদর্শনাবলী রয়েছে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন