বুধবার, ২০ জুলাই, ২০১৬

মু’মিনে কামিল হওয়ার জন্য সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার অমূল্য দশটি নছীহত মুবারক আমল করা অপরিহার্য

মু’মিনে কামিল হওয়ার জন্য সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার অমূল্য দশটি নছীহত মুবারক আমল করা অপরিহার্য


আফদ্বালুল আউলিয়া সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন- যে পর্যন্ত কেউ দশটি কাজের আমল না করবে সে পর্যন্ত কামিল হতে পারবে না। (১) গীবত বা পরনিন্দা হতে বেঁচে থাকতে হবে। (২) অন্যের প্রতি খারাপ ধারণা হতে দূরে থাকতে হবে। (৩) হাসি-ঠাট্টা হতে বিরত থাকতে হবে। (৪) হারাম বস্তু হতে চক্ষু বন্ধ রাখতে হবে। (৫) সর্বদা সত্য কথা বলতে হবে। (৬) সর্বদা মহান আল্লাহ পাক উনার অনুগ্রহ স্মরণ রাখতে হবে। (৭) হালাল উপায়ে অর্জিত অর্থ মহান আল্লাহ পাক উনার পথে খরচ করতে হবে। (৮) নিজের গৌরব ও শ্রেষ্ঠত্ব প্রকাশ করা হতে বিরত থাকতে হবে। (৯) নিয়মিত নামায কায়িম বা আদায় করতে হবে। (১০) আহলে সুন্নত ওয়াল জামায়াত উনার আক্বীদা ও আমলের উপর সর্বদা অটল থাকতে হবে। মুসলিম বালকদের খাতনা বন্ধ, মসজিদ ভেঙে মন্দির তৈরি, সম্মানিত ক্বিবলা উনার দিকে পা রেখে মুর্দাকে কবর দেয়ার আইন জারি করাসহ ইতিহাসের পাতায় গুমরাহ বাদশাহ আকবরের চরম ইসলাম বিরোধী ও বিদ্বেষী কর্মকা- সম্পর্কে সাধারণ মুসলমানরা জানে না। যার ফলে তারা সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার জীবনী মুবারক, উনার তাজদীদী কর্মকাণ্ডের ব্যাপ্তি ও পরিধি সম্পর্কে অজ্ঞ ও অনুভূতিহীন হয়ে রয়েছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন