মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

হযরত ইমাম সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদত শরীফ

হযরত ইমাম সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদত শরীফ


পবিত্র আবু দাঊদ শরীফ ও মিশকাত শরীফ উনাদের মধ্যে বর্ণিত আছে। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই মহান আল্লাহ তায়ালা তিনি আমার উম্মতের জন্য প্রতি হিজরী শতকের শুরুতে একজন করে মুজাদ্দিদ প্রেরণ করবেন। যিনি সম্মানিত দ্বীন উনার তাজদীদ তথা সংস্কার করবেন।” সুবহানাল্লাহ। উক্ত পবিত্র হাদীছ শরীফ উনার বর্ণনা মুতাবিক ত্রয়োদশ হিজরী শতকের মহান মুজাদ্দিদ হচ্ছেন শাহ ছূফী হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বিরলবী হানাফী রহমতুল্লাহি আলাইহি। তিনি ১২০১ হিজরী সনের পবিত্র ছফর শরীফ মাস-এ বিলাদত শরীফ গ্রহণ করেন। তিনি উনার যামানায় সর্ব প্রকার বাতিল ও বিদয়াতীদের কর্মকা-কে ভেঙে দিয়েছিলেন। এ ভারত উপমহাদেশ থেকে তিনি ব্রিটিশ বেনিয়াদেরকে উৎখাতের জন্য সর্বপ্রথম সর্বশ্রেণীর মানুষদেরকে জাগিয়ে তুলেছিলেন। শিখদের সাথে উনার কয়েক দফা জিহাদ হয়েছিল এবং এতে তিনিই বিজয় লাভ করেছিলেন। কিন্তু কিছু মুনাফিক ও উলামায়ে ‘সূ’দের মুনাফিকী ও বিশ্বাসঘাতকতার কারণে উনাকে শাহাদাত মুবারক গ্রহণ করতে হয়। তিনি খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন এবং শাহাদাত মুবারক গ্রহণ করেছিলেন এ জন্য উনাকে খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন ও শহীদে বালাকোট বলা হয়। তিনি উনার যামানায় মহান আল্লাহ পাক উনার লক্ষ্যস্থল ওলী ও মুজাদ্দিদ ছিলেন। উনার সিলসিলায় লক্ষ লক্ষ ওলীআল্লাহ পয়দা হয়েছিলেন, হচ্ছেন এবং হবেন। বর্তমান পঞ্চদশ হিজরী শতকের মহান মুজাদ্দিদ মুজাদ্দিদে আ’যম ঢাকা রাজারবাগ শরীফ উনার মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ঊর্ধ্বতন সিলসিলায় তিনি রয়েছেন। সুবহানাল্লাহ! এমন একজন মহান ওলীআল্লাহ পবিত্র ছফর শরীফ মাসে যমীনে আসা পবিত্র ছফর শরীফ মাসের জন্য সৌভাগ্যের বিষয়। পবিত্র ছফর শরীফ মাস যদি অশুভ হতো তাহলে উনার বিলাদত শরীফ এ মাসে না হওয়ারই কথা ছিলো। বক্র অন্তরধারীদের অন্তরে পবিত্র ঈমান প্রবেশ করুক। (আমীন)





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন