রবিবার, ১০ জুলাই, ২০১৬

যারা ইসলামবিদ্বেষী লেখা ছড়ায় তাদেরকেও চিহ্নিত করা উচিত

যারা ইসলামবিদ্বেষী লেখা ছড়ায় তাদেরকেও চিহ্নিত করা উচিত


সম্প্রতি সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছে- যারা সন্ত্রাসবাদী লেখা, লিংক প্রচার করবে, লাইক দিবে, শেয়ার করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। অবশ্যই ব্যপারটি ভালো। কিন্তু সরকারের আরো একটি দিক দেখা উচিত- যারা ইসলামবিদ্বেষী লেখা লিখে, পবিত্র কুরআন শরীফ, হাদীছ শরীফ উনাদের বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক ছড়াচ্ছে ও হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের নিয়ে কটূক্তি করছে তাদের বিরুদ্ধেও শক্ত ব্যবস্থা নেয়া উচিত। কারন যারা সন্ত্রাসবাদ করে বেড়ায়, বোমা হামলা করে তারা কিন্তু ওই সকল ইসলামবিদ্বেষী লেখাগুলিকেই ইস্যু হিসেবে ব্যবহার করে থাকে। সন্ত্রাসীদের অপকর্মগুলোকে ব্যবহার করে যেমনিভাবে অমুসলিম, বিধর্মী, মুশরিক, কাফিরগুলো ইসলামবিরোধী লেখালেখি করে থাকে, তেমনিভাবে ইসলামবিদ্বেষী লেখাগুলোকেও ব্যবহার করে সন্ত্রাসীরা সন্ত্রাসবাদী তান্ডব চালায়। তাই সরকারের উচিত শুধু একদিকে নজর না দিয়ে সন্ত্রাসীদের ইন্ধনদাতা ইসলামবিদ্বেষী লেখালেখি যারা করছে ও যারা ওইসব লেখাগুলো প্রচার করছে তাদের বিরুদ্ধেও অত্যন্ত শক্ত ব্যবস্থা নেয়া। তবে সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন করা সহজ ও সম্ভব হবে। নচেৎ গাছের আগা কেটে গোড়ায় পানি ঢালার মতোই কাজ হবে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন