কেউ যদি আপনার পিতামাতা উনাদেরকে গালি দেয় উনাদের সাথে শত্রুতা পোষন করে তাকে কি আপনি মুহব্বত করবেন?
মাতা পিতা উনারা হচ্ছেন সম্মানিত ব্যক্তি। সন্তান মাতা-পিতা উনাদেরকে অনেক মুহব্বত করে। কেউ যদি মাতা-পিতা উনাদেরকে গালি দেয় বা উনাদের সাথে অসদাচরণ করে, শত্রুতা পোষণ করে তাহলে কোন সন্তানই ঐ ব্যক্তিকে পছন্দ করবে না। মুহব্বত করবে না। এখন কেউ যদি পিতা মাতা উনাদের চেয়েও সম্মানিত ব্যক্তিবর্গ; যারা হচ্ছেন ঈমান তথা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনাকে, উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ায়ালা আনহুম উনাদেরকে, হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদেরকে গালি দেয়, উনাদের শান মুবারক সম্পর্কে এলোমেলো কথা বলে, উনাদের ব্যাঙ্গ চিত্র ছাপায়, উনাদের সাথে শত্রুতা পোষন করে তাহলে কি তাদেরকে কোন মুসলমান মুহব্বত করতে পারে? অনুসরণ অনুকরণ করতে পারে? কস্মিনকালেও পারে না। তারপরও দেখা যায় মুসলমান নামধারী রাজা বাদশাহসহ অসংখ্য অগণিত নির্বোধ লোকেরা মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং মুসলমান উনাদের শত্রু তথা কাফির মুশরিকদেরকে মুহব্বত করে, অনুসরণ করে তাদের সাথে লেনদেন করে। নাউযুবিল্লাহ! মূলত এসব নামধারী মুসলমান ব্যক্তিরা হচ্ছে মুনাফিক, মুসলমান নামের কলঙ্ক। এদের উচিত অতিসত্ত্বর তওবা করে পৃথিবীর তাবৎ কাফির মুশরিক, ইহুদী নাছারাদেরকে মুহব্বত না করা। তাদের সাথে উঠা-বসা, লেন দেন না করা। মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সে তাওফীক্ব দান করুন। আমীন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন