প্রত্যেক মুসলমানের উচিত বদর জিহাদ থেকে ইবরত নছীহত হাছিল করে ঈমানী বলে বলীয়ান হওয়া
| পবিত্র দ্বীন ইসলাম উনাকে বোল-বালা বা উঁচু রাখতে মুসলমানগণের ধর্মীয় স্বাধীনতা, ইজ্জত-আবরু বজায় রাখতে দ্বীন ইসলামে জিহাদের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা বাক্বারা শরীফ উনার পবিত্র ১৯০ নম্বর পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “তোমরা মহান আল্লাহ পাক উনার রাস্তায় তাদের (কাফিরদের) বিরুদ্ধে জিহাদ করো যারা তোমাদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়।” নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার নির্দেশ মুবারকে উনার সন্তুষ্টি মুবারক উনার জন্য সশরীর মুবারকে যতগুলো জিহাদ মুবারকে অংশগ্রহণ করেছেন উনাদের মধ্যে বদর- এর জিহাদ অন্যতম। বদর জিহাদ হচ্ছেন মুসলমানগণের প্রথম জিহাদ। যে জিহাদে মুসলমানগণের সংখ্যা ছিলো মাত্র ৩১৩ থেকে ৩১৫ জন। আর কাফিরের সংখ্যা ছিলো এক হাজারেরও বেশি। এ জিহাদেই ১৪ জন মুসলমান শাহাদাতবরণ করেন। পবিত্র দ্বীন ইসলাম উনার চিরশত্রু আবু জাহিলসহ কাফিরদের কথিত ১১ জন বড় বড় নেতাসহ ৭০ জন কাফির এ জিহাদে নিহত হয়ে চির জাহান্নামী হয় এবং ৭০ জন কাফির মুসলমানদের হাতে বন্দি হয়। তাই প্রত্যেক মুসলমানের উচিত, এ জিহাদ থেকে ইবরত নছীহত হাছিল করে ঈমানী বলে বলীয়ান হয়ে দ্বীনের খিদমতের আঞ্জাম দেয়া ও বেশি বেশি করে দুরূদ শরীফ ও নামায আদায় করা। আমীন! |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন