ঐতিহাসিক সুমহান পবিত্র ৯ই রমাদ্বান শরীফ
| ঐতিহাসিক মহাপবিত্র ৯ই রমাদ্বান শরীফ। সারা জাহানের জিন-ইনসান, ফেরেশতাকুল, তরু-লতা, খাল-বিল, পশু-পাখি, হাওড়-বাওড়, মাছ, কীট-পতঙ্গ, শামুক-ঝিনুকসহ মহান আল্লাহ তায়ালা উনার সৃষ্টি জগতের সমস্ত কিছু কি যেন গুণ গুণ করে বলছে! সবার মাঝে কি যেন এক মহা আনন্দ। কিন্তু কেন এই মহা আনন্দ? হায় আফসুস! জান না? আজ সারা পৃথিবীর ঝা-া ধারক, আমীরুল মু’মিনীন, ছানীয়ে মুজাদ্দিদে আ’যম হযরত শাহযাদা ক্বিবলাজান আলাইহিস সালাম উনার মুবারক বিলাদতী শান মুবরক প্রকাশ করার দিবস! উনার আগমনে স্বয়ং মহান আল্লাহ পাক তিনি খুশি। শুধু তাই নয়, স্বয়ং সাইয়্যিদুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও খুশি প্রকাশ করছেন। তাই আজ সূর্যও হাসছে, এই দিন যেন আলো দিতে পেরে। কিন্তু এর মাঝে কোথাও ভিন্ন ঘটনা। সেটা আবার কি ঘটনা? কেউ কেউ যেন নিঃশব্দ ক্রন্দনে চিন্তিত মনে ঘুরাফেরা করছে। কিন্তু কেন? কারণ একটাই সেটা হলো যাঁকে নিয়ে এতো আয়োজন, যাঁর আগমনে স্বয়ং সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সম্মানিত আহলে বাইত শরীফগণ উনারা খুশি, তিনি আমাদের মাথার তাজ শাহযাদাজান উনার কি খাছ সন্তুষ্টি, রেযামন্দি মুবারক হাছিল করে খাছ গোলাম হতে পেরেছি? উনার খিদমত, গোলামী করতে পারছি না, এই জন্যই তো এই নিঃশব্দ ক্রন্দন, চিন্তিত মন ব্যথায় ভারাক্রান্ত। আমরা মুরীদকুল আপনায় পেয়ে চির সৌভাগ্যবান। এর শুকরিয়া আমাদের পক্ষে আদায় করার কোনো যোগ্যতা নেই। ইয়া ছানীয়ে মুজদ্দিদে আ’যম, শাহযাদা ক্বিবলাজান আলাইহিস সালাম আপনার পাক ক্বদম মুবারকে অধমের আরজি- আপনি যেভাবে চান সেইভাবে যেন জীবনযাপন করতে পারি; যাতে করে আপনার আখাছছুল খাছ সন্তুষ্টি-রেযামন্দি মুবারক হাছিল করতে পারি। কারণ আপনার সন্তুষ্টি মুবারক হাছিল করতে পারলে সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার এবং উনার আহলে বাইত শরীফ উনাদের সন্তুষ্টি পেলে জিন্দেগী কামিয়াব। আমরা গোলামরা যেন ৯ই রমাদ্বান শরীফ উনার মতো সারা বছরই যেন ছোহবত পাই এই আকুল আবেদন শাহযাদা ক্বিবলাজান উনার পাক ক্বদম মুবারকে। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন