মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

উপমহাদেশের শ্রেষ্ঠ হাদীস বিশারদ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার রচিত "তরজুমায়ে যুবদাতুল আছার মুনতাখাবে বাহজাতুল আসরার" কিতাবে সহিহ ও বিশুদ্ধ রেওয়ায়য়েতে বর্ণনা করেন যে,


উপমহাদেশের শ্রেষ্ঠ হাদীস বিশারদ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার রচিত "তরজুমায়ে যুবদাতুল আছার মুনতাখাবে বাহজাতুল আসরার" কিতাবে সহিহ ও বিশুদ্ধ রেওয়ায়য়েতে বর্ণনা করেন যে,
একবার রমজান মাসে ৭০ জন লোক প্রত্যেকের অসাক্ষাতে বড় পীর হযরত আব্দুল ক্বাদির জ্বিলানী রহমতুল্লাহি আলাইহি কে ইফতারীর জন্য দাওয়াত করলেন। তিনি প্রত্যকের দাওয়াত গ্রহণ করলেন এবং একই সময়ে ৭০ জনের বাড়িতে উপস্থিত হয়ে ইফতার করলেন ও নিজ বাড়িতেও ইফতার করলেন।

পরদিন ৭০ জন লোক প্রত্যেকে বলাবলি করতে লাগলো যে বড় পীর রহমতুল্লাহি তাদের নিজ নিজ বাড়িতে ইফতার করেছেন। আর উনার খাদেম বলেন তিনি নিজ বাড়িতেই ইফতার করেছেন।

বড় পীর আব্দুল ক্বাদীর জিলানী রহমতুল্লাহি যখন তাদের ব্যাপারটি জানতে পারলেন তখন তিনি খাদেমকে ডেকে একটি গাছের নিছে আল্লাহ পাক এর জিকিরে মশগুল হয়ে যান। কিছুক্ষন পর তিনি খাদেম কে ডেকে বললেন, হে খাদেম তুমি মাথা উপরের দিকে উত্তোলন কর। খাদেম উপরে মাথা উঠিয়ে দেখেন, গাছের প্রতিটি ডালে এক একজন বড় পীর আব্দুল ক্বাদির জ্বিলানী রহমতুল্লাহি আলাইহি বসে জিকির করছেন। (সুবহানআল্লাহ)

তখন খাদেমের বিশ্বাস হয়ে যায় যে, একিই সময়ে ৭০ জনের ঘরে ইফতার করা উনার পক্ষে অসম্ভব ও অবাস্তব নয়।

[তাছাড়া এই এই ঘটনা "যুবদাতুল আসার" "বাহজাতুল আসরার" "মকা শেফায়ে জনিদ" ইত্যাদি কিতাবেও উল্লেখ রয়েছে]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন