শুক্রবার, ১ জুলাই, ২০১৬

মুজাদ্দিদে আ’যম হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম-উনার ক্বওল শরীফ

মুজাদ্দিদে আ’যম হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম-উনার ক্বওল শরীফ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘পবিত্র ক্বদর উনার রাত্র হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ।’

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘তোমরা পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশ দিনের বেজোড় রাত্রগুলোতে ‘পবিত্র লাইলাতুল ক্বদর’ তালাশ করো।’

আজ দিবাগত রাতটিই পবিত্র রমাদ্বান শরীফ উনার ২৭ তারিখ রাত।

যে রাতে পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ তালাশ করার নির্দেশ মুবারক দেয়া হয়েছে। 

তাই সকলের জন্য দায়িত্ব কর্তব্য হচ্ছে, অন্যান্য বেজোড় রাতের ন্যায় আজ রাতেও পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ তালাশ করা।

অর্থাৎ খালিছভাবে তওবা করতঃ সারারাত পবিত্র ইবাদত-বন্দেগী, পবিত্র যিকির-ফিকির, পবিত্র মীলাদ শরীফ, পবিত্র ক্বিয়াম শরীফ ও দোয়া-মুনাজাতে কাটানো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন