বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

‘জাতীয় ঐক্য’ না করলে নিকটেই সঙ্কট -আ স ম রব

‘জাতীয় ঐক্য’ না করলে নিকটেই সঙ্কট -আ স ম রব সন্ত্রাস ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরিহার্য ‘জাতীয় ঐক্য’ না করলে নিকট ভবিষ্যতেই জাতি ভয়াবহ সঙ্কটে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র সভাপতি আ স ম আবদুর রব। গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই-২০১৬) বিকেলে সারা দেশে সন্ত্রাস-সন্ত্রাবাদবিরোধী মিছিল সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কেন্দ্রীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। আ স ম আবদুর রব বলেনে, ‘ঐক্যবদ্ধভাবেই সন্ত্রাস-সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব। সন্ত্রাস-সন্ত্রাসবাদ-ধর্মান্ধতা-ফ্যাসিবাদ-সাম্রাজ্যবাদ-দলবাজ ও এককেন্দ্রিক ক্ষমতা দখলকারীরা একই ধারা ও গোত্রের অন্তর্ভুক্ত। একক দল বা সরকারের প্রশাসনিক শক্তি দিয়ে এর মোকাবিলা সম্ভব নয়- এটি ইতোমধ্যেই প্রমাণ হয়েছে।’ তিনি বলেন, ‘স্বাধীনতাউত্তর বাংলাদেশে স্বাধীন দেশের উপযোগী রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থাপনা গড়ে না তোলা এবং দুই জোটের ক্ষমতার লড়াইয়ের ফলেই বর্তমান সঙ্কট ও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এককভাবে কোনো দলের পক্ষে এ সঙ্কট থেকে জাতিকে মুক্ত করা সম্ভব নয়। এ জন্যই আমরা জাতীয় কনভেনশন ডাকার আহ্বান জানিয়েছিলাম। যার মধ্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে উঠতে পারতো।’ রব বলেন, ‘৬৯-৭১ এ আমরা গ্রামে গ্রামে জনগণকে সঙ্গে নিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করেছিলাম। আজকে শুধুমাত্র সরকারি দল বা সরকারের আহ্বানে সরকার সমর্থক বা দলীয় কমিটি হবে, সর্বদলীয় সংগ্রাম কমিটি গড়ে উঠবে না।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন