বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

আজ ২ বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ

আজ ২ বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ


সরকারের কাছে সাধারণ ক্ষমা চেয়ে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ইলিয়াছ ও মজনু বাহিনীর সদস্যরা। আজ জুমুয়াবার সকালে মোংলা বন্দরের বিএফডিসি জেটিতে বাহিনী প্রধান ইলিয়াছ ও মজনু তাদের সহযোগী ১১ দস্যুদল অস্ত্র-শস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন বলে জানা গেছে। এর আগে মোংলায় গত ৩১ মে ৫২টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও পাঁচ হাজার রাউন্ড গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনে বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মাস্টারসহ ১০ বনদস্যু। র‌্যাব-৮এর একটি দায়িত্বশীল সূত্র জানায়, সুন্দরবনের বনদস্যু ইলিয়াছ ও মজনু বাহিনী বনদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য তাদের অস্ত্র-গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছে। আজ জুমুয়াবার সকালে মংলা বন্দর কর্তৃপক্ষের বিএফডিসি জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও র‌্যাবের মহাপরিচালকের উপস্থিতিতে ইলিয়াছ ও মজনু বাহিনীর ১১ সদস্য ২৭টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়ে আত্মসমর্পণ করবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন