যারা পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করবে না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি
| মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি উম্মাহকে জানিয়ে দিন, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি স্বীয় অনুগ্রহ ও রহমত হিসেবে উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাঠিয়েছেন, সে জন্য তারা যেন খুশি প্রকাশ করে। এই খুশি প্রকাশ করাটা সবকিছু থেকে উত্তম; যা তারা দুনিয়াতে ও আখিরাতের জন্য সঞ্চয় করে। (পবিত্র সূরা ইউনুস শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫৮) এই পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি বান্দাদেরকে আদেশ মুবারক দিচ্ছেন যে, তারা যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পেয়েছে এজন্য তারা যেন খুশি প্রকাশ করে অর্থাৎ সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করে। এখন এই খুশি প্রকাশ কিভাবে করবে? বান্দাদেরকে মহান আল্লাহ পাক তিনি যা আদেশ-নির্দেশ মুবারক দিয়েছেন তা হাক্বীক্বীভাবে মেনে নিবে অর্থাৎ ঈমান এনে আমলে ছলেহ হলেন সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ। এখন যারা এই পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করবে তাদের প্রতিদান এবং যারা পালন করবে না তাদের পরিণাম সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, আর যারা ঈমান এনেছেন এবং আমলে ছলেহ করেছেন তাদেরকে তাদের পরিপূর্ণ বদলা প্রতিদান এবং উনার ফযল (রিযিক) তাদের জন্য বৃদ্ধি করে দিবেন। আর যারা বিরত থাকবে বা ফিরে যাবে (ঈমান আনা এবং আমলে ছলেহ করা থেকে) এবং অহংকার করবে মহান আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তি দিবেন। তারা তাদের জন্য মহান আল্লাহ পাক ছাড়া কোনো ওলী পাবে না এবং সাহায্যকারীও পাবে না। (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৭৩) অতএব, সকলের উচিত হবে মহান আল্লাহ পাক উনার বিধান মুবারক, উনার হুকুম-আহকাম মুবারক হাক্বীক্বীভাবে মেনে নিয়ে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করা। মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার মুবারক উসীলায় হাক্বীক্বীভাবে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার তাওফীক দান করেন। আমীন! |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন