মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসা।
আসুন আমরা জেনে নেই, সউদী ওহাবী সরকার কেন هادم الحرمين هادم শব্দের অর্থ “ধ্বংসকারী”। আর هادم الحرمين অর্থ হচ্ছে, “হারামাইন শরীফ তথা পবিত্র মক্কা শরীফ ও পবিত্র মদীনা শরীফ উনাদের ধ্বংসকারী।” আসুন আমরা জেনে নেই, সউদী ওহাবী সরকার কেন هادم الحرمين : মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা আমার নিদর্শনসমূহ উনাদের অবমাননা করনা।” (পবিত্র সূরা মায়িদা শরীফ: পবিত্র আয়াত শরীফ ২) মহান আল্লাহ পাক তিনি এই পবিত্র আয়াত শরীফসমূহ উনাদের মাধ্যমে উনার সম্মানিত নিদর্শন শরীফসমূহ উনাদের অবমাননা করতে স্পষ্টভাবে নিষেধ করেছেন। কিন্তু সউদী ওহাবী সরকার ক্ষমতায় আসার পর থেকে পবিত্র মক্কা শরীফ ও পবিত্র মদীনা শরীফ উনাদের মধ্যে অবস্থিত মহান আল্লাহ পাক উনার বিশেষ বিশেষ নিদর্শনসমূহ ধ্বংস করে ফেলে। নাউযুবিল্লাহ! যেমন- পবিত্র মসজিদসমূহ উনাদের মধ্যে হযরত যাহরা আলাইহাস সালাম উনার ঐতিহাসিক মসজিদসহ আরো অনেক বিশেষ বিশেষ মসজিদসমূহ ধ্বংস করে। নাউযুবিল্লাহ! এছাড়াও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আব্বাজান ও আম্মাজান আলাইহিমাস সালাম উনাদের সম্মানিত রওজা শরীফসহ আরো অনেক মাযার শশরীফ ধ্বংস করে। নাউযুবিল্লাহ! এবং ঐতিহাসিক সম্মানিত স্থানসমূহ উনাদের মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত তাশরীফ মুবারক উনার স্থানসহ আরো অনেক ঐতিহাসিক স্থানসমূহ ধ্বংস করে। নাউযুবিল্লাহ! কথায় আছে, “মানুষ কচু কাঁটতে কাঁটতে ডাকাতি শিখে।” তাদের মেছালও ঠিক অনুরূপ। সউদী সরকার এত বড় বড় নাফরমানী করার পরও ক্ষান্ত হয়নি, এখন সে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত রওযা শরীফ মুবারক স্থানান্তর করার ষড়যন্ত্র করছে। নাউযুবিল্লাহ! এছাড়াও সে পবিত্র মক্কা শরীফ উনার হাজার হাজার সিসিটিভি সেট করেছে যার মাধ্যমে প্রত্যেক সেকে-ে একজন মানুষের হাজার হাজার ছবি তোলা হচ্ছে। নাউযুবিল্লাহ! অথচ হাজার হাজার ছহীহ পবিত্র হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত “ছবি তোলা আঁকা, রাখা হারাম।” শুধু তাই নয়,মুসলমান উনাদের সম্মানিত ফরয আমল হজ্জ উনাকেও তারা মাসকে নাসী করার মাধ্যমে নষ্ট করছে। নাউযুবিল্লাহ! যেটা মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই মাসকে নাসী বা আগ পিছ করা কুফরীকে বৃদ্ধি করে।” তাহলে ভেবে দেখুন, এত নাফরমানী করার পরেও সউদী সরকার কিভাবে خاجم الحرميى হতে পারে, বরং সে هادم الحرمين । মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাদের সূক্ষ্ম ষড়যন্ত্রগুলো থেকে বেঁচে থাকার এবং অন্যকে বুঝানোর তাওফীক দান করুন। আমীন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন