বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

বিমানবন্দরে ৭ হাজার ৪শ’ পিস নকল ভায়াগ্রা ও উত্তেজক ট্যাবলেট উদ্ধার, আটক-১

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ গতকাল রাজধনী ঢাকার হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ৩০ কেজি ওজনের একটি পার্সেলের ভেতর থেকে প্রায় কোটি টাকা মূল্যের ৭ হাজার ৪শ’ পিস নকল ভায়াগ্রা ও কামোত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধারে পরিচালিত অপারেশন আইরিন এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ যৌথভাবে এক বিশেষ তল্লাশী চালিয়ে এ মালামাল আটক করে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুল্ক গোয়েন্দা এশিয়া প্যাসিফিক অঞ্জল রাইলো এপি কর্তৃক পরিচালিত অভিযানে অংশ নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক রহমতুল্লাহি আলাইহি বিমানবন্দরে গতকাল সকালে দুবাই থেকে আসা ৭ হাজার ৪শ’ পিস নকল ভায়াগ্রা ও উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে। চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারের তসলিম নামে এক ব্যক্তির ঠিকানায় দুবাই থেকে ৩০ কেজি ওজনের পার্সেলে এসব মালামাল ঢাকায় আনা হয়। অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধারে পরিচালিত অপারেশন আইরিনের বিশেষ তল্লাশীর এক পর্যায়ে এই নকল ভায়াগ্রা আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন