জাকির নায়েক আলিম নয়, দাঁতের ডাক্তার -হারুনুর রশিদ
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক হারুনুর রশিদ বলেছেন, ‘জাকির নায়েক কোনও আলিম নয়। সে একজন দাঁতের ডাক্তার। সে ইসলামের বিভিন্ন বিষয়ে ভুল ব্যাখা দিয়েছে। তার বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠিক আছে।’ বুধবার বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে বাগেরহাট জেলার ইমাম ও আলিম-ওলামাদের নিয়ে ‘সন্ত্রাস ও সন্ত্রাসবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ডা. জাকির নায়েক ইসলামের বিভিন্ন বিষয়ে যে আলোচনা করে, তা সে করতে পারে না। তার বিষয়ে সরকারের সিদ্ধান্তকে সবার সমর্থন করা উচিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন