সোমবার, ১১ জুলাই, ২০১৬

পবিত্র যাকাত প্রদানে সর্বোত্তম সচেতনতা থাকা অপরিহার্য

পবিত্র যাকাত প্রদানে সর্বোত্তম সচেতনতা থাকা অপরিহার্য


পবিত্র যাকাত গরিবদের হক্ব। আর সচ্ছলদের দায়িত্ব হচ্ছে গরিবের নিকট পবিত্র যাকাত পৌঁছিয়ে দেয়া। এ পবিত্র যাকাত গরিব ব্যক্তিরা ইচ্ছে করলে নাও নিতে পারে। তবে ছাহেবে নেছাবদের কিন্তু পবিত্র যাকাত পৌঁছাতে বা আদায় করতে সর্বাত্মক সচেষ্ট থাকতে হবে। কিন্তু আশ্চর্য, বিষয় বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে সাইনবোর্ড দেখা যায়, ‘এখানে পবিত্র যাকাত উনার কাপড় পাওয়া যায়’ অর্থাৎ সস্তা নিম্নমানের কমদামি কাপড়। যা পরলে অনেক সময় শরীর দেখা যায়। এটা ঠিক নয়। অথচ যারা এ কাপড়গুলো পবিত্র যাকাত হিসেবে দেন তারা কখনো নিজেদের জন্য তা কিনেন না। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই করো।” অতএব, এসব নিম্নমানের অপছন্দীয় কাপড় দ্বারা যাকাত দিলে যাকাত আদায় হবে না। সেজন্য আমাদের দায়িত্ব-কর্তব্য হচ্ছে, যাকাত যথাযথ আদায় করা এবং আমরা নিজেরা যে কাপড় বা পোশাক পরিধান করি, তার অনুরূপ বা সমমানের বস্ত্র গরিবদের দান করা। সাধ্য-সামর্থ্য অনুযায়ী সর্বোত্তমভাবে যাকাত আদায়ই আমাদের উদ্দেশ্য হোক।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন