বৌদ্ধভিক্ষু হামলায় অভিযুক্ত অপর বৌদ্ধভিক্ষু মংয়াইন আটক
কক্সবাজার শহরে বৌদ্ধভিক্ষু উপেন দিতারের উপর হামলার ঘটনায় দায়ী অপর বৌদ্ধভিক্ষু মংয়াইনকে (৪৫) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় বান্দরবানের লামার রুপসী পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক বৌদ্ধভিক্ষু মংয়াইন কক্সবাজার শহরের ক্যাং পাড়ার আলামং রাখাইনের ছেলে। কক্সবাজার সদর থানার ওসি আসলাম হোসেন জানান, কক্সবাজার শহরের উমা তারাং ক্যাং-এর বৌদ্ধভিক্ষুর উপর হামলা চালিয়ে পালিয়ে যায় মংয়াইন। পরে গোপন সংবাদের ভিত্তিতে লামা উপজেলার রুপসী পাড়া থেকে তাকে আটকের পর সকালে কক্সবাজার সদর থানায় আনা হয়েছে। প্রসঙ্গত, গতকাল বুধবার সকালে কক্সবাজার শহরের উমা তারাং ক্যাং-এর বৌদ্ধভিক্ষু উপেন দিতাকে (৭৭) কুপিয়ে জখম করে অপর বৌদ্ধভিক্ষু মংয়াইন। আহত বৌদ্ধভিক্ষু কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন