মুবারক হো ঈদে বিলাদতে নাক্বীবাতুল উমাম সাইয়্যিদাতুনা হযরত শাহযাদী ঊলা ক্বিবলা কা’বা আলাইহাস সালাম
| আরবী বৎসরের ১০ম মাস পবিত্র মাহে শাওওয়াল শরীফÑ এটা সকলেরই জানা রয়েছে। কিন্তু এই সম্মানিত মাস উনার যে কত বেমেছাল শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযুর্গী-সম্মান সেই সম্পর্কে কায়িনাতবাসীর বিন্দু থেকে বিন্দুতমও ইলম নেই। এই সম্মানিত মাস যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার যিনি হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নিকট সীমাহীন শান-মান, ফাযায়িল-ফযীলত ও বুযুর্গী, সম্মান মুবারক উনার অধিকারী। কেননা এই সম্মানিত মাসে যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার আখাচ্ছুল খাছ মাহবূবা, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান আওলাদ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, মুজাদ্দিদ আ’যম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিছ ছলাতু ওয়া সালাম উনার লখতে জিগার- যিনি সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মু আবীহা, নাক্বীবাতুল উমাম সাইয়্যিদাতুনা হযরত শাহযাদী ঊলা ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি সম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! উনার মুবারক তাশরীফ-এ পবিত্র মাহে শাওওয়াল শরীফ এবং পবিত্র ঈদুল ফিতর শরীফ রহমত, বরকত, সাকীনা ও অসংখ্য নাজ-নিয়ামত মুবারক লাভে ধন্য হয়েছে। উনার মুবারক তাশরীফ উনার কারণে পবিত্র ঈদুল ফিতর সমস্ত বিশ্ববাসীর নিকট, সমস্ত কায়িনাতবাসীর নিকট হয়েছে আরো সীমাহীন নিয়ামতপূর্ণ, ফযীলতপূর্ণ, রহমতপূর্ণ, বরকতপূর্ণ ও আনন্দঘন। সুবহানাল্লাহ! উনার মুবারক পরশে পহেলা শাওওয়াল শরীফ তথা পবিত্র ঈদুল ফিতর এতো বেমেছাল ও সীমাহীন মর্যাদা-মর্তবা ও ফযীলত লাভ করেছে যে, যেটা সমস্ত জিন-ইনসান ও কায়িনাতবাসীর চিন্তা ও কল্পনার বাহিরে। এই সম্মানিত দিবসে মহান আল্লাহ পাক উনার নিকট, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এবং মুজাদ্দিদে আ’যম, মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিছ ছলাতু ওয়াস সালাম উনার নিকট যে যা আরজি করবে সে তা পাবে। সুবহানাল্লাহ! তাই এই সম্মানিত দিবস হচ্ছে মহান আল্লাহ পাক উনার, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং মুজাদ্দিদে আ’যম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিছ ছলাতু ওয়াস সালাম উনাদের হাক্বীক্বী সন্তুষ্টি-রেযামন্দি মুবারক লাভ করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। সুবহানাল্লাহ! সুতরাং প্রত্যেকের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে এই সম্মানিত দিবস উনাকে যথাযথ তা’যীম-তাকরীম করা এবং উনার যথাযথ হক্ব আদায় করার কোশেশ করা। যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে কবূল করুন। আমীন! |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন