সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মু আবীহা, সাইয়্যিদাতুনা হযরত শাহযাদীদ্বয় আলাইহিমাস সালাম উনারা হচ্ছেন ক্বায়িম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম
| সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার পরিপূর্ণ মিছদাক্ব হচ্ছেন সাইয়্যিদাতুনা হযরত শাহযাদীদ্বয় আলাইহিমাস সালাম। উনাদের ছূরত-সীরত, চাল-চলন মুবারক সবই সম্পূর্ণরূপে উনার সাথে মিলে যায়। উনাদের যে মিছদাক্বের বিষয়টা সেটা আমাদের পক্ষে বুঝা সম্ভব নয়। কারণ মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “আমি বান্দা-বান্দী, উম্মতদেরকে অল্প ইলম দান করেছি।” অতএব, বান্দা-বান্দীদেরকে যেহেতু অল্প ইলম দান করা হয়েছে তাই সেই অল্প ইলমের মাধ্যমে বান্দা-বান্দীদের পক্ষে উনাদের মিছদাক্বের বিষয়টা অনুধাবন করা অসম্ভব। আমাদের পক্ষে তো হযরত যাহরা আলাইহাস সালাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত শাহযাদীদ্বয় আলাইহিমাস সালাম উনাদের মধ্যে যে বিশেষ মিছদাক্ব সেটা উপলব্ধি করা সম্ভব নয়। কিন্তু তার পরেও অল্প ইলম দ্বারা আমরা যে বিষয়গুলো অনুধাবন করি সেগুলো হচ্ছে- পর্দা, দান-ছদক্বা, সুন্নত পালনসহ আরো বিভিন্ন কিছু। আর এ সব বৈশিষ্ট্য মানুষ চেষ্টা করলে হাছিল করতে পারে কিন্তু জন্ম-মৃত্যুসহ আরো কিছু বিষয় রয়েছে যেগুলো চেষ্টা সাধনার মাধ্যমে হাছিল করা যায় না। সেগুলো মহান আল্লাহ পাক তিনিই নির্ধারণ করেন। কিন্তু সাইয়্যিদাতুনা হযরত শাহযাদীদ্বয় আলাইহিমাস সালাম উনাদের পবিত্র বিলাদত শরীফ উনার যে বিষয়টা খুবই সূক্ষ্মভাবে সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ উনার মাস এবং তারিখের সাথে পুরোপুরি মিলে যায়। যেমন তারিখের মধ্যে যে মিলটা রয়েছে সেটা হলো সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার তারিখ হচ্ছে পবিত্র ২০ই জুমাদাল উখরা শরীফ। আর সাইয়্যিদাতুনা হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার তারিখ পবিত্র পহেলা শাওয়াল শরীফ আর সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ করার তারিখ হচ্ছে ১৯ রবীউছ ছানী শরীফ। লক্ষণীয় ১ এবং ১৯ যোগ করলে যোগফল হবে ২০। সুবহানাল্লাহ! আর মাসের মধ্যে যে মিলটা রয়েছে সেটা হলো সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ আরবী ৬ষ্ঠ মাসে অর্থাৎ জুমাদাল উখরা মাসে অন্যদিকে সাইয়্যিদাতুনা হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ আরবী ১০ম মাসে অর্থাৎ পবিত্র শাওওয়াল শরীফ-এ এবং সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ আরবী ৪র্থ মাসে অর্থাৎ মাহে রবীউছ ছানীতে আর ১০ থেকে ৪ বিয়োগ করলে বিয়োগ ফল হবে ৬। অর্থাৎ পবিত্র রবীউছ ছানী থেকে পবিত্র শাওওয়াল শরীফ উনার মধ্যে অর্থাৎ ৬ মাসের মধ্যে উনারা দু’জন পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! অতএব, যেহেতু আমরা এখন সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে সরাসরিভাবে পাচ্ছি না; তাই আমাদের সবাইকে উনারই ক্বায়িম-মাক্বাম সাইয়্যিদাতুনা হযরত শাহযাদীদ্বয় আলাইহিমাস সালাম উনাদেরকে অনুসরণ করতে হবে। মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে উনাদেরকে পরিপূর্ণভাবে ইত্তিবা করার তাওফীক দান করুন। আমীন। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন