সোমবার, ১১ জুলাই, ২০১৬

মুজাদ্দিদে আ’যম হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম-উনার ক্বওল শরীফ

মুজাদ্দিদে আ’যম হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম-উনার ক্বওল শরীফ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘যে ব্যক্তি পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার রোযা রাখার পর পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার ছয়টি রোযা রাখলো, সে যেন সারা বৎসরই রোযা রাখলো।’ সুবহানাল্লাহ!

পবিত্র শাওওয়াল শরীফ মাসে ছয়টি রোযা রাখা খাছ সুন্নত মুবারক এবং অশেষ ফযীলত লাভের কারণ।

পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার ছয়টি রোযা এবং পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার ক্বাযা রোযা এক সাথে আদায় করার নিয়ত করলে শুধুমাত্র পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার ক্বাযা রোযা আদায় হবে; পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার সুন্নত রোযা আদায় হবে না।

এটাই ছহীহ এবং ফতওয়াগ্রাহ্য মত। এর বিপরীত ফতওয়া দানকারীরা এবং মত পোষণকারীরা বিভ্রান্ত ও গুমরাহ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন