পানির অপর নাম জীবন পানির আছে শত গুণ
মানুষের শরীরের ৬০ ভাগই পানি। যদি কোনো কারণে এই পানির ভারসাম্য মানব দেহে নষ্ট হয়ে যায়, তবে মানুষ মারা যাবে। পানি মানুষের জন্য এতটাই প্রয়োজনীয় পদার্থ যে, পানির অপর নাম হয়েছে জীবন। পৃথিবী ৩/৪ অংশ পানি। এরপরও বড় বড় মরুভূমিগুলিতে পানির হাহাকার। প্রতিটি বস্তুর রূপ রয়েছে সুতরাং পানিরও একটা রূপ আছে। তবে এটা মলিকুলার লেভেলে। শক্তিশালী ক্যামেরায় পানির এই চেহারা দেখা যায়। পবিত্র পানি, নোংরা পানি, পরিষ্কার পানির রয়েছে ভিন্ন রূপ। তবে আশ্চর্যের বিষয় পানি মানুষের কথা শুনে এবং মানে। কেন শুনবে না, পৃথিবীর সব কিছুই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের অধীন করে দিয়েছেন মহান আল্লাহ পাক তিনি এবং মানুষকে পৃথিবীতে উনার প্রতিনিধিত্ব দান করেছেন। কোনো মানুষ যদি তার মধ্যে হিংসা দ্বেষ, ঘৃণা, দুশ্চিন্তা পোষণ করে তখন তার ভিতরের পানির আকৃতি খারাপ রূপ ধারণ করে এবং সেই ব্যক্তি নানা রোগে আক্রান্ত হতে থাকে। আবার কেউ যদি তাকে ভালো কথা শুনায়, সৎ উপদেশ দেয়, মহান আল্লাহ পাক উনার বাণী মুবারক শুনায় এবং ঐ ব্যক্তি যদি তার ভিতরের কুভাবনা, এবং দোষগুলো ত্যাগ করতে পারে সে সুস্থ হয়ে যাবে। মানুষের ভিতরের পানির মধ্যে দোষত্রুটি লুকিয়ে থাকে। কি অদ্ভুত ব্যাপার তাই না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন