পবিত্র নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বা এবং প্রাসঙ্গিক পর্যালোচনা
বর্তমান সময়ে ইলমে তাসাউফের তরীক্বাসমূহে চারখানা তরীক্বা অত্যধিক প্রসিদ্ধি লাভ করেছে। অন্য কথায়, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক উছিলায় এবং উনার পবিত্র সিলসিলার দরুণ চারখানা তরীক্বাই কেবল বর্তমান সময়ে হক্বের উপর দায়িম-কায়িম রয়েছে। কেবল চারখানা তরীক্বাই ফায়িয-তাওয়াজ্জুহতে ভরপুর রয়েছে। ক¡িদরিয়া তরীক্বা, চীশতিয়া তরীক্বা, নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বা এবং মুহম্মদিয়া তরীক্বা। গাউছুল আ’যম হযরত বড়পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র ক¡িদরিয়া তরীক্বা উনার ইমাম। সুলত্বানুল হিন্দ হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র চীশতিয়া তরীক্বা উনার ইমাম। ক¦ইয়্যূমে আউওয়াল হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বা উনার ইমাম। আর শহীদে বালাকোট হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র মুহম্মদিয়া তরীক্বা উনার ইমাম। এ পবিত্র মাসে পবিত্র নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বা উনার সম্মানিত ইমাম হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। আর পবিত্র শাওওয়াল শরীফ মাসে তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বা উনার মুবারক সবক্ব প্রদান করছেন। সঙ্গতকারণেই পবিত্র নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বা নিয়ে আলোচনা-পর্যালোচনা করা অতীব জরুরী। বর্তমান সময়ে পবিত্র ইলমে তাসাউফ উনার সবক্ব ক্বলব লতীফা হতে শুরু হয়। কিন্তু মুক্বাদ্দিমীন উনাদের সময়ে এরূপ ছিল না। তখন নফস লতীফা হতে সবক্ব শুরু হতো। ফলশ্রুতিতে দীর্ঘ দিন রিয়াজত-মাশাক্কাত করতে হতো। সুদীর্ঘ সময়ে অত্যন্ত কঠোর পরিশ্রম করে নফসানিয়ত দমন করতে হতো। এমন কঠিন পথ অতিক্রম করে কামালিয়ত হাছিল করা এক ধরনের চ্যালেঞ্জস্বরূপ। যার কারণে অনেকেই প্রাথমিক অবস্থাতেই ইলমে তাসাউফ হতে বিচ্যুত হয়ে পড়তো। হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার উসীলায় এমন অবস্থার অবসান ঘটে। নবম হিজরী শতাব্দীর মহান মুজাদ্দিদ হযরত বাহাউদ্দীন নকশবন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি ১৫ দিন ১৫ রাত সিজদায় পড়ে এমন অবস্থার অবসান চেয়ে মহান আল্লাহ পাক উনার নিকট আরজি করেন। উনার আরাজ মুবারকের ফলে মহান আল্লাহ পাক তিনি উনার প্রতি ইলহাম করেন যে, “আপনি পবিত্র ইলমে তাসাউফ উনার সবক্বের তারতীব ঘুরিয়ে দিন।” অর্থাৎ নফস লতীফা হতে শুরু হওয়া সবক্ব ক্বলব লতীফা হতে শুরু করুন। সেই থেকে পবিত্র ইলমে তাসাউফ উনার মধ্যে ক্বলব লতীফা হতে সবক্ব শুরু করা হয়। হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার মাধ্যমে যেহেতু পবিত্র ইলমে তাসাউফ উনার মধ্যে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে, সেহেতু উনার তরীক্বা অন্যান্য তরীক্বা হতে বেশ উন্নত হয়। বলা হয়, ক্বাদিরিয়া ও চীশতিয়া তরীক্বাদ্বয়ের সবক তরতীব মুতাবেক বিলায়েতে ছোগরা পর্যন্ত সীমাবদ্ধ। আর নকশবন্দিয়া তরীক্বার সবক্ব বেলায়েতে কুবরা পর্যন্ত বিস্তৃত। ক্বইয়্যুমে আউওয়াল হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি নকশবন্দিয়া তরীক্বায় অনেক নতুন সবক্ব সংযোজন করেন। উনার এই সংযুক্তির কারণে নকশবন্দিয়া তরীক্বার সবক্ব বেলায়েতে কুবরা হতে কামালতে নবুওয়ত, কামালতে রিসালত কামালত উলুল আ’যম ও হাক্বীক্বতে ক্বাইউমিয়াত পর্যন্ত উন্নীত হয়। অপরদিকে হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার প্রবর্তিত তরীক্বা মুবারকের মাঝে হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার তাজদীদ মুবারক যেহেতু সংযুক্ত হয়েছে, সেহেতু এ তরীক্বা মুবারকের নামেও পরিবর্তন আসে। আগে ছিলো ‘নকশবন্দিয়া তরীক্বা’। পরবর্তীতে নামকরণ করা হয়েছে- ‘নক্বশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বা’। আর এভাবেই অতিবাহিত হয়েছে কয়েক শতাব্দী। অতঃপর আবারো হয় এই তরীক্বায় মুবারক তাজদীদ। যদিও পবিত্র নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বা উনার সবক্বসমূহ ক্বাদিরিয়া-চিশতিয়া তরীক্বা উনাদের সবক থেকে অনেক বেশি। ফলে ক্বাদিরিয়া-চীশতিয়া তরীক্বা উনাদের সবকগুলি শেষ করা সহজ। যা অল্প সময়ে সম্ভব হয়। আর সে তুলনায় নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বা উনার সবক বেশি হওয়ার কারণে এই তরীক্বা শেষ করা সময় সাপেক্ষ ব্যাপার। মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি এ তরীক্বা উনার মধ্যে ‘পাছ-আনফাস’ তথা শ্বাস-প্রশ্বাসের যিকর নতুনভাবে সংযুক্ত করেছেন। ফলশ্রুতিতে এ তরীক্বায় তরক্কী লাভ অত্যধিক গতি সম্পন্ন হয়েছে। এছাড়াও তিনি আরো অনেকগুলো সবক্ব নতুনভাবে সংযুক্ত করেছেন। নিম্নে তা তুলে ধরা হলো। ‘পবিত্র নিসবতে বাইনা আযওয়াজে মুতাহ্হারাত আলাইহিন্নাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ এ সবক্বখানা এখানেই সীমাবদ্ধ ছিল। মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি তা হযরত উম্মাহাতুল মু‘মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সকলের সাথে সম্পৃক্ত করেছেন। যথাÑ (১) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । (২) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত সাওদা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (৩) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (৪) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত হাফছা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (৫) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত যাইনাব বিনতে খুজায়মা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (৬) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মু সালামা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (৭) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত যাইনাব বিনতে জাহাশ আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । (৮) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত জুওয়াইরিয়া আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (৯) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত রাইহানা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (১০) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মু হাবীবা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (১১) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছফিয়্যা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (১২) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত মারিয়া কিবতিয়্যাহ আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (১৩) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত মাইমূনা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি আরো কিছু নতুন সবক্ব সংযুক্ত করেছেন। যথাÑ পবিত্র নিসবতে বাইনা আওলাদে রসূলিল্লাহ ওয়ান নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (১) পবিত্র নিসবতে বাইনা ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ক্বাসিম আলাইহিস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (২) পবিত্র নিসবতে বাইনা বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত যাইনাব আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (৩) পবিত্র নিসবতে বাইনা ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ত্বইয়িব আলাইহিস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (৪) পবিত্র নিসবতে বাইনা ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ত্বাহির আলাইহিস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (৫) পবিত্র নিসবতে বাইনা বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত রুকাইয়া আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (৬) পবিত্র নিসবতে বাইনা বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মু কুলছূম আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (৭) পবিত্র নিসবতে বাইনা বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত ফাতিমাতুয্ যাহরা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (৮) পবিত্র নিসবতে বাইনা ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইবরাহীম আলাইহিস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। *** পবিত্র নিসবতে বাইনা ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। *** পবিত্র নিসবতে বাইনা ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। *** পবিত্র নিসবতে বাইনা হযরত আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার এই সংযুক্তির ফলে পবিত্র নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বা কামালতে নবুওয়ত, কামালতে রিসালত, কামালতে উলিল আ’যম ও হাক্বীক্বত ক্বাইউমিয়াত হয়ে পবিত্র ইলমে তাসাউফ উনার সর্বোচ্চ মাক্বামে উন্নীত হয়েছে। আর এ বিষয়গুলো ঐতিহ্যবাহী ‘মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র’ হতে প্রকাশিত ‘পবিত্র নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বা উনার ওযীফা শরীফ’ নামক কিতাবের ১৪২২ হিজরী সনে মুদ্রিত ৩য় সংস্করণ এবং ১৪৩৪ হিজরী সনে মুদ্রিত ৪র্থ সংস্করণ দেখলে খুব সহজেই অনুধাবন করা যায়। মূল কথা হচ্ছে, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক উসীলায় পবিত্র নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বা পূর্ণাঙ্গ হয়েছে। অনুরূপভাবে ক্বাদিরিয়া-চিশতিয়া তরীক্বাও ফায়েয-তাওয়াজ্জুহ সমৃদ্ধ হয়েছে। কাজেই প্রত্যেক ম’মিন-মু’মীনা সকলের দায়িত্ব-কর্তব্য হচ্ছে- মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক হাতে বাইয়াত হয়ে উনার প্রদত্ত মুবারক সবক্ব অনুশীলন করে কামালিয়ত হাছিল করার কোশেশ করা। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সেই তাওফীক্ব দান করুন। (আমীন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন