মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মকবুল মুনাজাত শরীফ উনার বেমেছাল রূহানীয়ত সমৃদ্ধ রোব মুবারক উনার ফলেই খোদায়ী গযবে পর্যুদস্ত বিশ্বের সকল কাফির-মুশরিকের দেশ
| দেউলিয়ার আবেদন জানালো পুয়ের্তো রিকো সরকার পুয়ের্তো রিকোর সরকার কমনওয়েলথের কাছে যুক্তরাষ্ট্রের দেউলিয়াত্ব আইনের আওতায় নিজেদের ঋণ পুনর্গঠনের অনুমোদন চেয়েছে। দেশটিতে সদ্য নিয়োগপ্রাপ্ত পরামর্শক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্ভরশীল এ দ্বীপটি এখন ‘দেউলিয়া’ এবং শিগগিরই অর্থবিহীন হয়ে পড়বে। টেলিভিশনে দেয়া এক ভাষণে আলেজান্দ্রো গার্সিয়া প্যাদিলা বন্ডহোল্ডারদেরও ত্যাগ স্বীকার করতে হবে উল্লেখ করে ঋণ পুনর্গঠনের অনুমোদন চেয়েছে। ক্যারিবিয়ান অঞ্চলের এ দ্বীপটি ৭৩ বিলিয়ন ডলারের ঋণের বোঝামুক্ত হতে রীতিমতো সংগ্রাম করছে। এ সমস্যা থেকে মুক্ত হতে দেশটিকে সহায়তা করছে অবসরে যাওয়া মার্কিন বিচারক স্টিভেন রোডস। ডেট্রয়েটের ঐতিহাসিক দেউলিয়াত্ব ইস্যুটিও তার তত্ত্বাবধানে ছিল। সম্প্রতি সে পুয়ের্তো রিকো নিয়ে একটি পর্যালোচনা প্রকাশ করে। সেখানে রোডস বলেছে, পুয়ের্তো রিকোর খুবই জরুরী ভিত্তিতে সহায়তা প্রয়োজন। নির্ধারিত সময়ের মধ্যে দ্বীপটি ঋণ পুনর্গঠন করতে পারবে না, কিছু দিনের মধ্যেই এর কোষাগার অর্থশূন্য হয়ে পড়বে। তবে যুক্তরাষ্ট্রের কোনো পূর্ণাঙ্গ অঙ্গরাজ্য না হওয়ার কারণে মার্কিন দেউলিয়া আদালতের আওতায় ঋণ পুনর্গঠন করতে পারবে না পুয়ের্তো রিকো। এ প্রসঙ্গে রোডস জানায়, ঋণ পুনর্গঠনে যোগ্য কিনা তার উপরই এখন দেশটির ভাগ্য নির্ভর করছে। (সূত্র: রয়টার্স) |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন