সম্মানিত ইসলামী শরীয়ত মুতাবিক যাকাত আদায়ের ৮টি প্রধান খাত সম্পর্কে
১। ফকির: ফকির ঐ গরিব ব্যক্তি যার নিকট এক বেলা বা দুই বেলার বেশি ব্যবস্থা নেই। ২। মিসকীন: মিসকীন ঐ ব্যক্তি যার আয়ের চেয়ে ব্যয় বেশি। ৩। আমিল বা যাকাত আদায় ও বিতরণের কর্মচারী। ৪। নওমুসলিম অর্থাৎ যারা অন্য ধর্ম ছাড়ার কারণে পারিবারিক, সামাজিক ও আর্থিকভাবে বঞ্চিত হয়েছে। তাদেরকে দেয়া। ৫। দাসমুক্তি: কৃতদাসের মুক্তির জন্য। ৬। ঋণমুক্তির জন্য: জীবনের মৌলিক বা প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য সংগত কারণে ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণমুক্তির জন্য যাকাত প্রদান করা যাবে। ৭। ফী সাবিলিল্লাহ বা জিহাদ: অর্থাৎ পবিত্র দ্বীন ইসলাম উনাকে বোল-বালা বা বিজয়ী করার লক্ষ্যে যারা কাফির বা বিধর্মীদের সাথে জিহাদে রত সে সকল মুজাহিদদের প্রয়োজনে যাকাত দেয়া যাবে। ৮। মুসাফির: মুসাফির অবস্থায় কোনো ব্যক্তি বিশেষ কারণে অভাবগ্রস্ত হলে ঐ ব্যক্তির বাড়িতে যতই ধন-সম্পদ থাকুক না কেন তাকে যাকাত প্রদান করা যাবে। আমাদের হানাফী মাযহাব উনার ইমাম, ইমামে আ’যম হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদকৃত ৮টি খাত বা শ্রেণীর যে কোনো এক শ্রেণীর লোককে যাকাত দিলেই যাকাত আদায় হয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন